Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়হাইলাইট

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

দ্বারা Prothom Rajdhani ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ 270 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় মাদক দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে মল্লিক পাড়ায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেহেনা খাতুনের বাড়ি থেকে যে মাদক উদ্ধার দেখানো হয়েছে, তা সাজানো এবং আসামি করা ব্যক্তিরা নির্দোষ।

সংবাদ সম্মেলনে রেহেনার বোন জানান, রেহেনা খাতুন দীর্ঘ ২৫ বছর ধরে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এক কাঠা জমির ওপর তার বসতবাড়ি। বিবাহের প্রায় ১৫ বছর পর তার একটি সন্তান হয়। প্রসূতিকালীন খরচ মেটাতে তিনি নিজ জমির একাংশ বিক্রি করেছেন। তিনি দাবি করেন, রেহেনার বাড়ির দরজা দড়ি দিয়ে বাঁধা থাকে এবং পাড়ার মেয়েরা নিয়মিত যাতায়াত করে। কে বা কারা তার ঘরে হেরোইন রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে খবর দিয়েছে, তা তাদের জানা নেই। অভিযানের সময় রেহেনা বাড়িতে ছিলেন না বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় রেহেনা খাতুন ও তার ভাগ্নে চঞ্চল হোসেনকে আসামি করা হয়েছে। পরিবারের দাবি, চঞ্চল কয়েক মাস ধরে মেহেরপুরের বাইরে বসবাস করছেন। অন্যদিকে চার মাসের শিশু সন্তান নিয়ে রেহেনা গ্রেপ্তার আতঙ্কে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয়রা বলেন, রেহেনা কখনো মাদকের সঙ্গে জড়িত ছিলেন না এবং তার নামে পূর্বে কোনো অভিযোগও নেই। তার বাড়ি থেকে দুই লাখ টাকার মাদক উদ্ধারের দাবি অবিশ্বাস্য ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে রেহেনা ও চঞ্চলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও আহ্বান জানান বক্তারা।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
পরের খবর
এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

আরও পড়ুন

মেহেরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

পাচারচক্রের কবল থেকে চার শিশুসহ আটজন উদ্ধার, আটক দুই

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল দ্রুত ২৫০ শয্যায় চালুর দাবি সংসদে

মেহেরপুরে দুই হাতবোমা, ভারতীয় মদ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার, আটক ১

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

  • পাচারচক্রের কবল থেকে চার শিশুসহ আটজন উদ্ধার, আটক দুই

  • চুয়াডাঙ্গা সদর হাসপাতাল দ্রুত ২৫০ শয্যায় চালুর দাবি সংসদে

  • মেহেরপুরে দুই হাতবোমা, ভারতীয় মদ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার, আটক ১

  • মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ডিজেল মজুদের চেষ্টার ঘটনায় মামলা, আটক-২

  • চুয়াডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় নৈশপ্রহরীর মৃত্যু

  • আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান