Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু

দ্বারা Prothom Rajdhani ১ এপ্রিল, ২০২৬
১ এপ্রিল, ২০২৬ 173 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে বখতিয়ার নামের এক কীটনাশক ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণ উপলক্ষে সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের ব্যাপক ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বখতিয়ার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারি গ্রামের বাসিন্দা। তিনি মৃত রফি উদ্দিনের ছেলে এবং পেশায় একজন কীটনাশক ব্যবসায়ী ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, বখতিয়ার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের বরাতে তিনি আরও জানান, বখতিয়ার আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ঘটনার পর ভেদামারি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিবেশী ও স্থানীয়রা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভবিষ্যতে ভিড় নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
নিখোঁজ আঃ মান্নানের সন্ধান চায়
পরের খবর
চুয়াডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় নৈশপ্রহরীর মৃত্যু

আরও পড়ুন

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান