Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে জমিজমা বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

দ্বারা Prothom Rajdhani ১৪ জানুয়ারি, ২০২৬
১৪ জানুয়ারি, ২০২৬ 198 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত গাজিউর রহমান ডালিম (৫৫) একই গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের বড় ছেলে। ঘটনার সঙ্গে জড়িত ছোট ভাই মুনজা রহমান (৪৫) ও তার স্ত্রী আনজেরা খাতুন এখনও পলাতক রয়েছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উভয়ের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, মুনজা রহমান তার বড় ভাই ডালিমের গলায় থাকা মাফলার ধরে টান দেন এবং তার স্ত্রী আনজেরা খাতুন মাফলারের অন্য পাশ ধরে টান দেন। এতে ডালিম গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ মর্মান্তিক ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এমন ঘটনা রোধ করা হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
জুলফিকার আলী ভুট্টোকে বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহার
পরের খবর
চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে ট্রাক দুর্ঘটনা: দুমড়ে-মুচড়ে গেলেও চালক-হেল্পার অক্ষত

আরও পড়ুন

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান