Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

জুলফিকার আলী ভুট্টোকে বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহার

দ্বারা Prothom Rajdhani ১৪ জানুয়ারি, ২০২৬
১৪ জানুয়ারি, ২০২৬ 339 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টোকে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। জুলফিকার আলী ভুট্টোকে পূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদন, দলের প্রতি আনুগত্য এবং ত্যাগ বিবেচনা করে বিএনপির হাইকমান্ড এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

পত্রে বলা হয়েছে, “ইতিপূর্বে আপনার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হলো। এখন থেকে একজন সক্রিয় সদস্য হিসেবে দলীয় সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন। দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হলো।”

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর জুলফিকার আলী ভুট্টো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমৃত্যু শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নিজেকে নিয়োজিত রাখব।”

এ সিদ্ধান্তের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টো আবারও বিএনপির সক্রিয় নেতৃত্বের অংশ হিসেবে দলের কর্মকাণ্ডে সম্পূর্ণভাবে জড়িত হতে পারবেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে ভ্রাম্যমান অভিযানে অবৈধ ইটভাটায় ১লাখ টাকা জরিমানা
পরের খবর
মেহেরপুরে জমিজমা বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আরও পড়ুন

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান