Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে নরমাল ডেলিভারি মায়ের হাতে শুভেচ্ছা উপহার

দ্বারা Prothom Rajdhani ১ নভেম্বর, ২০২৫
১ নভেম্বর, ২০২৫ 444 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলায় সাহাবাটি গ্রামের তরিকুল ইসলাম ও শারমিন আক্তার দম্পতির তৃতীয় ছেলে সন্তান নরমাল ডেলিভারিতে জন্মগ্রহণ করেছে। শনিবার (১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান জন্ম নেওয়া এই দম্পতির হাতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম নবজাতকের জন্ম নিবন্ধন কার্ড ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুল আজিজ এবং অন্যান্য সংশ্লিষ্টরা।

নবজাতকের পিতা তরিকুল ইসলাম বলেন, “আমাদের পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে শামিম আহমেদ। আমাদের আগের দুটি সন্তানও নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নিয়েছিল। জেলা প্রশাসকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পেয়ে আমরা খুব আনন্দিত।”

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “মায়েদের ন্যাচারাল উপায়ে সন্তান প্রসব অর্থাৎ নরমাল ডেলিভারি প্রক্রিয়াকে আমরা উৎসাহিত করার জন্য এমন উদ্যোগ নিয়েছি। যেখানে নরমাল ডেলিভারিতে শিশু জন্ম নেবে, সেখানে আমরা শুভেচ্ছা উপহার নিয়ে যাই। উপহারের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নবজাতকের জন্ম নিবন্ধন কার্ডটি তাৎক্ষণিকভাবে প্রদান করা হচ্ছে।”

জেলা প্রশাসকের এই উদ্যোগের মাধ্যমে নবজাতক ও পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানো হয় এবং নরমাল ডেলিভারিকে উৎসাহিত করার মাধ্যমে মাতৃত্ব সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার প্রতি সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন
পরের খবর
মেহেরপুরে বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান