Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

দ্বারা Prothom Rajdhani ১ নভেম্বর, ২০২৫
১ নভেম্বর, ২০২৫ 554 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধিঃ

“সাম্য ও সততায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১লা নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মডেল মসজিদের প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালাম। জেলা সমবায় অফিসার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর,

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি হাফিজুর রহমান হাফি,,জাতীয় মৎস্যজীবী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, ফেমাস সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার এবং জ্যোতি মহিলা সমবায় সমিতি লিমিটেডের পরিচালক উম্মে হানি চায়না প্রমুখ।

আলোচনা সভায় অনুষ্ঠানে সঞ্চালনায় করেন জেলা সমবায় সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য সবাইকে সততা ও সহযোগিতার ভিত্তিতে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
রাইপুর ইউনিয়ন বিএনপি’র পথসভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত
পরের খবর
গাংনীতে নরমাল ডেলিভারি মায়ের হাতে শুভেচ্ছা উপহার

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান