Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
অর্থ বাণিজ্যটপ নিউজস্থানীয়

মেহেরপুরে ৫০লক্ষ টাকা মুল্যের স্বর্ণের বার আটক

দ্বারা Prothom Rajdhani ১৮ সেপ্টেম্বর, ২০২৩
১৮ সেপ্টেম্বর, ২০২৩ 864 দৃশ্যগুলি

মেহেপুর : ১৯-০৯-২০২৩
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি বাজিতপুর ক্যাম্প। উদ্ধারকৃত ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারের বাজার ম‚ল্য ৫০ লাখ টাকা বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে। আজ সোমবার দুপুরে বিজিবির টহল দল এগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)পরিচালক, অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি জানান, দুপুরে বাজিতপুর বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার বাজিতপুর গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। গোপন তথ্যের ভিত্তিতে বাজিতপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাজিতপুর গ্রামের বাজিতপুর-ঝাঝা রোডের ব্রীজের প‚র্ব পার্শ্বে তুলাবাগানের মধ্যে অবস্থান করে। দুইজন ব্যক্তিকে সীমান্ত সড়কের উপর দাঁড়িয়ে কথা বলতে দেখে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন সাইকেলযোগে পালিয়ে যায় এবং অপরজন ঘাসের মধ্যে একটি ছোট প্যাকেট ফেলে দৌড়ে মাঠের ভিতর দিয়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ফেলে যাওয়া প্যাকেটটি সংগ্রহ করে তার ভেতরে কার্বন দিয়ে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ৬০০ গ্রাম ওজনের ০৫টি স্বর্ণের বার উদ্ধার করে।
এ ব্যাপারে নায়েক সুবেদার মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের সহ জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা দেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
পরের খবর
গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত-১ : চালক গ্রেপ্তার

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান