Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত-১ : চালক গ্রেপ্তার

দ্বারা Prothom Rajdhani ১৯ সেপ্টেম্বর, ২০২৩
১৯ সেপ্টেম্বর, ২০২৩ 641 দৃশ্যগুলি

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার (৫০) নামের একজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যয় গাংনী শহরের উপকণ্ঠে এ ঘটনাটি ঘটে। পুলিশ মধ্যরাতে ট্রাকসহ চালককে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করে। নিহত আতিয়ার রহমান পশ্চিম মালসাদহ টেপিপাড়ার মৃত আজিমুদ্দীনের ছেলে।

জানা গেছে, আতিয়ার বাইসাইকেল যোগে গাংনী শহরে আসছিলেন। রাস্তায় ফেলে রাখা পাথরে সাইকেল পিছলে তিনি রাস্তার উপর পড়ে যান। এসময় পেছন থেকে একটি ট্রাক (যার নং- ঢাকা মেট্রো ট- ১১-৯৩৫৩) তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় আতিয়ারের ছেলে মিঠন বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পরে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দীর নের্তৃত্বে পুলিশের একটি টীম মেহেরপুরের আমঝুপি তেলপাম্প থেকে ট্রাকসহ ড্রাইভার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদরপুরের মঈন শেখের ছেলে মন্টু মিয়াকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, গাংনী পৌরসভার ড্রেন নির্মান কাজ চলমান। নির্মান কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন পাথর ফেলে রেখেছে সড়কের অর্ধেক অংশজুড়েই। ফলে সড়কের ব্যবস্ততম এই জায়গাটিতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ট্রাকসহ ড্রাইভারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে ৫০লক্ষ টাকা মুল্যের স্বর্ণের বার আটক
পরের খবর
মেহেরপুর শহরের রমেশ ক্লিনিকে ভূল এনেসথেসিয়ায় রুগীর মৃত্যু

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান