Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

চুয়াডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় নৈশপ্রহরীর মৃত্যু

দ্বারা Prothom Rajdhani ১ এপ্রিল, ২০২৬
১ এপ্রিল, ২০২৬ 197 দৃশ্যগুলি

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যাণ্ডবি পাড়ায় দায়িত্বরত অবস্থায় কিসমত আলী নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় দায়িত্ব পালনকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত কিসমত আলী সিঅ্যাণ্ডবি পাড়ার মৃত জামাত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন এবং স্থানীয়দের কাছে একজন পরিচিত ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিসমত আলী প্রায় দুই বছর ধরে ওই এলাকায় পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।

বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের পরিচিত এই পাহারাদারের আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে দুঃখ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রতিবেশীরা জানান, কিসমত আলী ছিলেন একজন দায়িত্বশীল ও পরিশ্রমী মানুষ। তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু
পরের খবর
মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ডিজেল মজুদের চেষ্টার ঘটনায় মামলা, আটক-২

আরও পড়ুন

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান