Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

শেরপুরে হামলার প্রতিবাদে মেহেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

দ্বারা Prothom Rajdhani ২৯ জানুয়ারি, ২০২৬
২৯ জানুয়ারি, ২০২৬ 187 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে বিএনপির সন্ত্রাসী হামলায় জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের শাহাদাত এবং দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলাকারীদের বিচার ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুবুল আলম, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, এবি পার্টির আহ্বায়ক রফিকুজ্জামান রফিক, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি সাইদুর রহমানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের বক্তারা বলেন, “শেরপুরে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় একজন নিরীহ নেতা শহীদ হয়েছেন। এই ঘটনার দায় বিএনপি এড়াতে পারে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নারী নির্যাতন বেড়েই চলেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

সমাবেশ থেকে অবিলম্বে সন্ত্রাসী হামলা বন্ধ, নারীদের প্রতি সহিংসতা রোধ এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে গভীর রাতে কৃষকের ফসল কর্তনের অভিযোগ, ২–৩ লাখ টাকার ক্ষতি
পরের খবর
মেহেরপুরে নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযানের কর্মসূচি

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান