Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযানের কর্মসূচি

দ্বারা Prothom Rajdhani ৩০ জানুয়ারি, ২০২৬
৩০ জানুয়ারি, ২০২৬ 237 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানগুলোর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা রোধ এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।

গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ধানখোলা বাজার, বাগানপাড়া, মইষাখোলা ও খড়মপুর এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে চারটি মামলায় চারজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ করা হয়।

সদর উপজেলার পিরোজপুর ও বারাদি ইউনিয়নের নুরপুর, পিরোজপুর, গওহরপুর এবং কলাইডাংগা গ্রামে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। কলাইডাংগা গ্রামে একটি রাজনৈতিক দলের নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা করার দায়ে বিধি ১৩(গ) অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। পাশাপাশি গণভোট বিষয়ে প্রচারণা সম্পন্ন করা হয়।

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর, মানিকনগর ও সোনাপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর আনসারীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা শনাক্ত হলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। একই সঙ্গে ভোটকেন্দ্র পরিদর্শন এবং গণভোট প্রচারণা সম্পন্ন করা হয়।

সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর, রাধাকান্তপুর ও রাজাপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা দেখা মাত্র সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভোটকেন্দ্র পরিদর্শন ও গণভোট প্রচারণা সম্পন্ন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইনানুগভাবে পরিচালনার লক্ষ্যে এই ধরনের মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে। অভিযানগুলোর মাধ্যমে ভোটার ও প্রার্থীদের মধ্যে আচরণবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের বার্তা দেওয়া হচ্ছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
শেরপুরে হামলার প্রতিবাদে মেহেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
পরের খবর
মেহেরপুরের গাংনীতে ট্রলি চাপায় কৃষকের মৃত্যু

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান