Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

লালন উৎসবে  ট্রেনের ধাক্কায় গাংনীর মোমিনুলের মৃত্যু

দ্বারা Prothom Rajdhani ১৮ অক্টোবর, ২০২৫
১৮ অক্টোবর, ২০২৫ 215 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার লালন উৎসবে অংশ নিতে গিয়ে মোমিনুল ইসলাম (৩২) নামের মেহেরপুরের গাংনী উপজেলার এক যুবক ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলাম গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

মোমিনুলের বন্ধু রাকেশ জানান, শুক্রবার বিকেলে গ্রামের কয়েকজন বন্ধুকে নিয়ে তারা লালনের তিরোধান দিবসের অনুষ্ঠানে অংশ নিতে কুষ্টিয়ায় যায়। সারাদিন ঘোরাঘুরি শেষে রাতের দিকে ক্লান্ত হয়ে তারা ট্রেনলাইনের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একটি ট্রেন চলে এলে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করার সময় মোমিনুলের মাথায় ট্রেনের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের মা মেমিনা খাতুন বলেন, “আমার ছেলে বিকেল তিনটার দিকে কয়েকজন বন্ধুকে নিয়ে লালনের মাজারে অনুষ্ঠানে যাবে বলে বাড়ি থেকে বের হয়। মধ্যরাতে জানতে পারি, আমার ছেলে আর বেঁচে নেই—ট্রেনের ধাক্কায় মারা গেছে।”

মোমিনুলের খালা নূরনিহার যোগ করেন, “তিনি খুবই দারিদ্র্যের মধ্যে সংসার চালাতেন। তার একটি ছোট শিশু সন্তান রয়েছে। এখন সেই শিশুটির ভবিষ্যৎ অন্ধকারে।”

কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরের কাথুলী সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করেছে বিএসএফ
পরের খবর
গাংনীতে সাবেক এমপি আমজাদ হোসেনের গণসংযোগ ও পথসভা

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান