Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে সাবেক এমপি আমজাদ হোসেনের গণসংযোগ ও পথসভা

দ্বারা Prothom Rajdhani ১৮ অক্টোবর, ২০২৫
১৮ অক্টোবর, ২০২৫ 232 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলায় শনিবার (১৮ অক্টোবর) গণসংযোগ ও পথসভা করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন। বামন্দী ফজলুল হক মেলেটারির ঘোনার মোড় এলাকায় অনুষ্ঠিত এই সভায় তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগের সূচনা বামন্দী বাসস্ট্যান্ড থেকে হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম।

সংক্ষিপ্ত বক্তব্যে আমজাদ হোসেন বলেন, “বিএনপির ধানের শীষের পক্ষে ভোটের মাঠ প্রস্তুত। শুধুমাত্র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনাদের ভালোবাসায় আমি আবারও নির্বাচিত হতে পারব। ২০০৮ সালে আপনাদের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছিলাম। দলের দুঃসময়ে নেতাকর্মীরা হয়েছেন নির্যাতিত, মামলা-হামলার শিকার; আমি সব সময় তাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোবাইলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী ও নির্বাচনে বিজয়ী করার নির্দেশনা দিয়েছেন।”

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি শতভাগ নিশ্চিত—মেহেরপুর-২ আসনটি আমরা দলে উপহার দিতে পারব।”

পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি উপাধ্যক্ষ নাসিরুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুর ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সভায় বক্তারা দলকে সংগঠিত করার এবং আগাম নির্বাচনে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
লালন উৎসবে  ট্রেনের ধাক্কায় গাংনীর মোমিনুলের মৃত্যু
পরের খবর
গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের  সাধারণ সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান