Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

পাচারচক্রের কবল থেকে চার শিশুসহ আটজন উদ্ধার, আটক দুই

দ্বারা Prothom Rajdhani ৬ এপ্রিল, ২০২৬
৬ এপ্রিল, ২০২৬ 42 দৃশ্যগুলি

 মেহেরপুর প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে চার শিশুসহ আট বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই স্থানীয় দালালকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে জীবননগর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃতদের মধ্যে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রাকিব মোল্লা, তার স্ত্রী নাইস মিনা খানম, লিমন মোল্লা, সাথী খাতুন এবং চার শিশু রয়েছে। তারা সবাই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দালালদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের কয়েকজন পূর্বে ভারতে অবৈধভাবে বসবাস করতেন এবং কিছুদিন আগে দেশে ফিরে আসেন। পরে আবার ভারতে যাওয়ার জন্য দালালচক্রের সঙ্গে অর্থের বিনিময়ে চুক্তি করেন।

শনিবার গভীর রাতে দালালচক্রটি তাদের সীমান্তবর্তী এলাকায় নিয়ে যায়। কিন্তু পারাপারের পরিবর্তে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় রাকিব মোল্লা বাধা দিলে তাকে মারধর করা হয়।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। একই সঙ্গে অভিযানে জড়িত দুই দালালকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল দ্রুত ২৫০ শয্যায় চালুর দাবি সংসদে

আরও পড়ুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল দ্রুত ২৫০ শয্যায় চালুর দাবি সংসদে

মেহেরপুরে দুই হাতবোমা, ভারতীয় মদ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার, আটক ১

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ডিজেল মজুদের চেষ্টার ঘটনায় মামলা, আটক-২

চুয়াডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় নৈশপ্রহরীর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • পাচারচক্রের কবল থেকে চার শিশুসহ আটজন উদ্ধার, আটক দুই

  • চুয়াডাঙ্গা সদর হাসপাতাল দ্রুত ২৫০ শয্যায় চালুর দাবি সংসদে

  • মেহেরপুরে দুই হাতবোমা, ভারতীয় মদ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার, আটক ১

  • মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ডিজেল মজুদের চেষ্টার ঘটনায় মামলা, আটক-২

  • চুয়াডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় নৈশপ্রহরীর মৃত্যু

  • আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু

  • নিখোঁজ আঃ মান্নানের সন্ধান চায়

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান