Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
স্থানীয়হাইলাইট

১২ বছর পর আমদহ ইউনিয়নের তফসিল ঘোষণা

দ্বারা Prothom Rajdhani ২৪ জানুয়ারি, ২০২৩
২৪ জানুয়ারি, ২০২৩ 406 দৃশ্যগুলি

প্রথম রাজধানী :
সীমানা জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘ ১২ বছর পর মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারী, প্রার্থিতা প্রতাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারী ও প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৮ ফেব্রুয়ারী। আগামী ১৬ মার্চ ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
২০১১ সালের ৯ জুন আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। একই বছরের ২৮ জুলাই ওই নির্বাচনে বিজয়ী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ২০১৬ সালের ২৭ জুলাই এ পরিষদের মেয়াদ শেষ হয়। ওই সময় দেশের অন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও সীমানা জটিলতা দেখিয়ে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন।
পরে সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে ২০১৭ সালের ২৫ ও ২৩ এপ্রিল আমদহ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই বছরের ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন হলেও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন তখন স্থগিত করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ ওলিউল্লাহ বলেন, এই ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা ইভিএম এ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছি। আজ মঙ্গলবার রির্টানিং অফিসার নিয়োগসহ অফিসিয়াল যেসকল কার্যক্রম আছে সেগুলো শুরু হবে।



শেয়ার করুন
1
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে ককটেল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে জেল হাজতে দুজন
পরের খবর
মুজিবনগর জামায়াতের আমির সহ দুই নেতা আটক

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান