Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়স্থানীয়হাইলাইট

স্বপ্ন ছিল স্বামীকে সুস্থ করার, কিন্তু এখন নিজেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

দ্বারা Prothom Rajdhani ১ অক্টোবর, ২০২২
১ অক্টোবর, ২০২২ 477 দৃশ্যগুলি

গাংনী প্রতিনিধি:
সন্তান মানসিক ভারসাম্যহীন, স্বামী পক্ষাগ্রস্থ। এ দুজনকে দেখভাল করতে গিয়ে নিজেই মারাত্মক অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছেছেন গৃহবধু নুরজাহান । তার হার্টের একটি বাল্ব নষ্ট হয়ে গেছে। দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

নুরজাহান জানান, মানসিক ভারসাম্যহীন ছেলে ফকিরুল ইসলামকে আর স্বামী মোজাব উদ্দীনকে নিয়ে কোনমতে সংসারের দিনপাত চলছিল। কিন্তু ৮ বছর আগে স্বামী মোজাব উদ্দীন স্ট্রোক করে। এতে বাম হাত ও পা অকেজো হয়ে যায়। এই স্টকে লন্ডভন্ড করে দেয় নুরজাহানের সংসার । বাধ্য হয়ে সংসারের হাল ধরেন নুরজাহান। বাড়িতে গবাদি পশু লালন পালন করা ছাড়াও মানুষের দান দক্ষিণা নিয়ে সংসার খরচের পাশাপাশি স্বামীর চিকিৎসা করাতেন। স্বপ্ন ছিল স্বামীকে তিনি সুস্থ করে তুলবেন। কিন্তু হঠাত অসুস্থ হয়ে পড়েন নুরজাহান।

নুরজাহান অসুস্থ হলে তার মেয়ে ছাবিনা খাতুন স্থানীয় লোকজনের সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকগন তাকে দ্রুত অপারেশনের পরামর্শ দেন। বিষয়টি অধিকতর নিশ্চিত হবার জন্য নুরজাহানকে নেয়া হয় ঢাকার ইবনে সিনা হাসপাতালে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎক একেএম মহিউদ্দীন ভুইয়ার তত্বাবধানে চিকিৎসা নেন। হার্টের বাল্ব নষ্ট হবার কথা বলে তিনিও অপারেশনের পরামর্শ দেন। টাকার অভাবে চিকিৎসা নিতে না পারায় নুরজাহান এখন মৃত্যু পথযাত্রী।

নুরজাহানের মেয়ে ছাবিনা জানান, বাবা মোজাব উদ্দীন ও ভাই ফকিরুলকে দেখা শোনা করতে গিয়ে মা নুরজাহান অসুস্থ হয়ে পড়ে। মায়ের উপরই নির্ভর ছিলো গোটা সংসার। ভাইদের মধ্যে একজন অসুস্থ। তারও সাংসারিক অবস্থা ভাল নয়। বাবা মাস তিনেক আগ থেকে বয়স্ক ভাতা পাচ্ছেন। মানসিক ভারসাম্যহীন ভাইটির জন্য সরকারী সহায়তা পান মাত্র ৫০০ টাকা। এ টাকা দিয়ে নিজেদেরই ওষুুধ কেনা হয় না। এমন কোন সম্পদও নেই যা বিক্রি করে মায়ের চিকিৎসা করানো যাবে। অপারেশনের জন্য অন্ততঃ ৮ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মায়ের জিবন বাঁচাতে চিকিৎসার সহায়তা চেয়েছেন মেয়ে ছাবিনা খাতুন। তার বিকাশ ও নগদ হিসাব নম্বর ০১৯৩১৫১৮৮০৮।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
চলেগেলেন দেশ বরণ্য সাংবাদিক তোয়াব খান
পরের খবর
সাফ জয়ী নিলুফাকে কুষ্টিয়ায় গণসংবর্ধনা

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান