Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজহাইলাইট

সেই বাচেনার অপারেশন হলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে

দ্বারা Prothom Rajdhani ১০ জানুয়ারি, ২০২২
১০ জানুয়ারি, ২০২২ 1087 দৃশ্যগুলি

প্রথম রাজধানী :
২০ বছর ধরে পেটে কাঁচি বয়ে বেড়ানো সেই বাচেনা খাতুনের অপারেশন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আড়াই ঘণ্টা ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে এ অপারেশন সম্পন্ন হয়।

পেট থেকে কাঁচি বের করার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত ৫ জানুয়ারি ভর্তি হন বাচেনা খাতুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় এতদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। সোমবার (১০ জানুয়ারি) তার শরীরিক পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, ‘রোগীটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশন করা হয়েছে। পেট থেকে বের করা হয়েছে সেই কাঁচিটি। বর্তমানে রোগী সুস্থ আছে। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ডাক্তারের ভুলের খেসারত দেওয়া বাচেনা খাতুনের ক্ষতিপূরণসহ অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

উল্লেখ্য, পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য মেহেরপুরের গাংনীর রাজা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাচেনা খাতুন। ২০০২ সালের ২৫ মার্চ ওই ক্লিনিকে তার অপারেশেন করে ক্লিনিক মালিক ডা. পারভিয়াস হোসেন রাজা। সে সময় পেটের মধ্যে একটি ৯ ইঞ্চি কাঁচি রেখেই সম্পন্ন করা হয় অপারেশন। এরপর কেটে গেছে ২০টি বছর। ২০ বছর ধরেই ডাক্তারের ভুলের খেসারত দিচ্ছিলেন বাচেনা খাতুন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
“টি এইচ এফ” এর মানসিক প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরণ
পরের খবর
রোগের উৎস যখন ডিজিটাল মিডিয়া

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান