Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়হাইলাইট

রক্ত পরীক্ষার নামে প্রতারণা, একই রুগীর দুই ধরনের রিপোর্ট

দ্বারা Prothom Rajdhani ১১ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২ 468 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি(১১.১০.২২)
মেহেরপুরে রক্তর গ্রুপ পরীক্ষা করে একই রুগীর শরীরে দুই ধরণের রক্তের রিপোর্ট দিয়েছে একটি প্যাথলজি ক্লিনিক। এমন ঘটনা হরহামেশায় ঘটছে মেহেরপুরে। এভাবেই পরীক্ষার নামে প্রতারণা করে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন শহরের কিছু প্যাথলজি ক্লিনিক মালিক। কিন্তু সবাইকে ঘুষ দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ায় এদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পায় না।
মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী রিক্তা খাতুনের টিউমার অপারেশনের জন্য তিনি ২দিন আগে মেহেরপুর ২৫০শয্যার জেনারেল হাসপাতালের তৃতীয় তলার ৩নং বেড়ে ভর্তি হন। চিকিৎসক পরামর্শ দেন অপারেশনের আগে রোগীর রক্ত পরীক্ষা করে অপারেশকালে একই গ্রুপের কয়েকজন রক্তদাতাকে তৈরি রাখার। সেই মোতাবেক রোগী রক্ত পরীক্ষা করতে শহরের হুদা ক্লিনিকে যান। সেখানে রোগীর রক্ত নিয়ে পরীক্ষা করে প্রথমে রক্তের গ্রুপ বি পজেটিভ উল্লেখ করে রিপোর্ট দেয়। সেই অনুযায়ী রোগীর স্বজনরা ওই গ্রুপর দুইজন রক্তদাতাকে প্রস্তুত করে হাসপাতালে নিয়ে যায়।
রিক্তা খাতুনের স্বামী মিজানুর রহমান জানান- সোমবার ছিল রোগীর অপারেশনের দিন। যথারীতি রোগীকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশনের প্রাক্কালে রোগীর শরীরের রক্তের সাথে রক্তদাতাদের রক্ত ক্রসিংচেক করতে গিয়ে অমিল ধরা পড়ে। তড়িঘড়ি করে রোগীর রক্ত পুনরায় পরীক্ষার জন্য বলা হয়। এবার একই রোগী পুনরায় শহরের হুদা ক্লিনিকে গেলে দ্বিতীয় পরীক্ষায় রোগীর রক্তের গ্রুপ ও পজেটিভ ধরা পড়ে। ফলে ওইদিন ওই গ্রুপের রক্তদাতাকে না পেয়ে রোগীকে অপারেশন থিয়েটার থেকে আবার ওয়ার্ডে ফিরিয়ে আনা হয়। এভাবে প্যাথলজির ভুল রিপোর্টের কারণে থমকে গেল রোগীর জরুরী ভিত্তিতে টিউমার অপারেশন। কে দেবে এর খেসারত।
হুদা ক্লিনিকের প্যাথলজি বিভাগের প্রধান আসাদুল ইসলাম নিজেদের ভুল স্বীকার করে বলেন- প্রিন্টিং মিসটেকের কারণে রিপোর্টে ভুল গ্রুপ লেখা হয়েছে। সে কারণে প্রথম পরীক্ষায় রোগীর রক্ত বি পজেটিভ গ্রুপ হয় এবং দ্বিতীয় পরীক্ষায় ও পজেটিভ গ্রুপ হয়।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুর জেলা বিএনপির শোক র‌্যালি ও শোক সমাবেশ
পরের খবর
গাংনীতে পাখি ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

আরও পড়ুন

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান