Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দ্বারা Prothom Rajdhani ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ 293 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরে রমজান মাসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আয়োজনে বুধবার বাদ আসর জেলা মডেল মসজিদে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত সেক্রেটারি ইকবাল হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম (মাস্টার), পৌর আমির সোহেল রানা ডলার এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা রমজান মাসের গভীর তাৎপর্য, ফজিলত ও রোজার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ সময় মুসলিম উম্মাহ আল্লাহর নৈকট্য লাভ, গুনাহ থেকে মুক্তি এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের সুযোগ পায়। বক্তারা আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, কুরআন তিলাওয়াত, দান-সদকা, তারাবীহ নামাজ ও সামাজিক ও ব্যক্তিগত জীবনে রমজানের শিক্ষা বাস্তবায়নের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও অন্যায়-অবিচার প্রতিরোধে রমজানের শিক্ষাকে কার্যকরী হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। বক্তারা জানান, এই মাসের শিক্ষা অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক ও সুসংহত সমাজ গড়ে তোলা সম্ভব।

জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ জানান, রমজানকে সামনে রেখে এ ধরনের আলোচনা সভা ও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে সমাজে ইসলামের সঠিক শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং মানুষকে রমজানের পূর্ণ ফজিলত উপভোগের সুযোগ প্রদান করা সম্ভব হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
পরের খবর
মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান