Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজহাইলাইট

মেহেরপুরে বেগম  জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশ

দ্বারা Prothom Rajdhani ৪ ডিসেম্বর, ২০২১
৪ ডিসেম্বর, ২০২১ 834 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে ও বিদেশ সুচিকিৎসার অনুমতি দিতে হবে। বেগম খালেদা জিয়ার সকল মিথ্যা মামলা প্রত্যাহারের ও দাবি জানান।তিনি। জনগনের অধিকারের যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই অধিকার প্রতিষ্ঠা করার মধ্যদিয়ে আমরা এদেশের মানুষের জান মালের নিরাপত্তা বিধান করতে চাই। আমরা দেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এসময় তিনি ছাত্র সমাজের উদ্যেশ্যে বলেন, মেহেরপুর উপজেলা কমিটি, মেহেরপুর পৌরসভা কমিটিতে যারা দ্বায়ীত্বে আছেন, তারা যদি যথাযথ ভাবে দ্বায়ীত্ব পালন করেন তাহলে মেহেরপুরের হাজারও ছাত্র- জনতা নিয়ে আমরা মহা সমাবেশ করতে পারবো। এসময় তিনি বলেন, বিরোধী দলের যে সংগ্রাম, বেগম খালেদা জিয়ার মুক্তি যে সংগ্রাম, জিয়া পরিবারকে ধংসের হাত থেকে রক্ষার যে সংগ্রাম, এ সংগ্রাম শুরু হয়েছে দীর্ঘ সময় ধরে।
তিনি সমাবেশে সরকারের সমালচনা করে বলেন, শেখ হাসিনার সরকার দিনের ভোট রাতে করার মধ্যদিয়ে একতরফা নির্বাচনের মধ্যদিয়ে এই সরকার তার ক্ষমতাকে প্রলম্বিত করছে। এই ক্ষতার মসনদ থেকে নামাতে হলে জনগনকে সংগঠিত করতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, যুবক, ক্ষেত মজুরসহ এদেশের আপমর মানুষ, এদেশের খেটে খাওয়া মানুষের সাথে ছাত্রদলকে তার মুল সংগ্রামী ভুমিকা পালন করতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাজন, মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা নাজমুল ইসলাম, মুজিবনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিব জাভেদ সেনজির, সদস্য সচিব আরিফুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক সোহেল রানা, গাংনী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম বিপ্লব প্রমুখ সেখানে বক্তব্য রাখেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
সিটি ক্লাব কাপ টুর্নামেন্টের ফাইনলে পূর্ণিমা ক্লাব
পরের খবর
মেহেরপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান