Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়হাইলাইট

মেহেরপুরে বিশ্ব মানবিক মর্যাদা দিবসে মানব বন্ধন

দ্বারা Prothom Rajdhani ৫ ডিসেম্বর, ২০২১
৫ ডিসেম্বর, ২০২১ 916 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালের মেহেরপুর শহরের মালোপাড়ায়বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি অনন্ত হালদারের নেতৃত্বে মানববন্ধনে ৮ দফা দাবিনামা পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে জাতপাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করতে হবে। আদমশুমারি ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি করতে হবে। সকল মহানগরী পৌরসভাসমূহের দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষা সকল উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে। সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এবং জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।মানববন্ধনে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক ভাস্কর হালদার, শ্যামল হালদার, নির্মল সাহা, স্বপন হালদার, স্কন মেহেরপুর শাখার পরিচালক সুমোহন মুকুন্দ দাস ব্রহ্মচারী,সুবোধ চন্দ্র বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।­



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে বাধাগ্রস্থ শিশুর দায়বদ্ধতা শীর্ষক অভিভাবক সমাবেশ
পরের খবর
ধানখোলার তিনি কিলোমিটার সড়ক মরণ ফাঁদ

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান