Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে বিদেশি পিস্তল ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ আটক-১

দ্বারা Prothom Rajdhani ৮ জানুয়ারি, ২০২৬
৮ জানুয়ারি, ২০২৬ 89 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর মুজিবনগরে যৌথ বাহিনির অভিযানে ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ) একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ মোঃ বিল্লাল হোসেন (৪২) নামে একজন আটক করেছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বিল্লাল হোসেন যতারপুর গ্রামের মরহুম মাদার আলী বিশ্বাসের ছেলে। মেহেরপুর আর্মি ক্যাম্পের এই অভিযানের নেতৃত্ব দেন মেজর এম এ এন রওশন আলম।
অভিযানকালে তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল।
পুলিশ ও স্থানীয় গোয়েন্দা সূত্র জানায়, আটক মোঃ বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা পরিচালনা, চাঁদাবাজিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় তার অপরাধ নেটওয়ার্ক দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তঃসীমান্ত যোগাযোগ পর্যন্ত বিস্তৃত ছিল কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই যতারপুর ও আশপাশের এলাকায় অবৈধ লেনদেন ও অপরাধ কর্মকাণ্ডের গুঞ্জন থাকলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাননি। সেনাবাহিনীর এই অভিযানের পর এলাকায় স্বস্তির পাশাপাশি নতুন করে নানা প্রশ্নও উঠেছে—এই অস্ত্র কোথা থেকে এলো, আর এর সঙ্গে আরও কারা জড়িত? অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক বিল্লাল হোসেনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রপ্তি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি তার বিরুদ্ধে থাকা পূর্বের অভিযোগগুলো নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে এই অস্ত্র ও অপরাধচক্রের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতে যৌথ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অভিযানের মাধ্যমে শুধু একজন সন্ত্রাসী আটক নয়, বরং পুরো অপরাধ নেটওয়ার্ক উন্মোচনের পথ তৈরি হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
আমঝুপিতে হাসিমুখ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ
পরের খবর
মেহেরপুর বড় বাজারে মূল্য তালিকা না থাকায় গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

আরও পড়ুন

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান