Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে বিক্রি নিষিদ্ধ কসমেটিক বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানে জরিমানা

দ্বারা Prothom Rajdhani ১৯ মার্চ, ২০২৫
১৯ মার্চ, ২০২৫ 462 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধি:
ঈদ সামনে রেখে বাড়তে থাকা কসমেটিক পণ্যের চাহিদার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বাজারে বিক্রি নিষিদ্ধ বিভিন্ন কসমেটিক পণ্য বিক্রি করছিলেন। এই অপরাধে মেহেরপুর শহরের বড় বাজারে চারটি কসমেটিক দোকানে অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৯ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, দোকানগুলোতে বিক্রি নিষিদ্ধ ও মানহীন কসমেটিক পণ্য বিক্রিসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও অপরাধ সংঘটিত হয়েছে। এ কারণে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট চার দোকানিকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ আহমেদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তামিম হাসান।

সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। যারা ভোক্তার অধিকার লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
আমদহ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল
পরের খবর
মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান