Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজস্থানীয়হাইলাইট

মেহেরপুরে জোর করে ফসলি জমির মাটি কেটে দেওয়া হচ্ছে রাস্তায়

দ্বারা Prothom Rajdhani ৩১ ডিসেম্বর, ২০২১
৩১ ডিসেম্বর, ২০২১ 796 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে সরকারি নির্দেশ অমান্য করে ফসলি জমির মাটি কেটে রাস্তা প্রশস্তকরার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। প্রায় ২২শ মিটার রাস্তার পাশ^বর্তী কলা,তুলা,লিচু বাগান, আলুসহ বিভিন্ন জমি থেকে মাটি কেটে দেওয়া হচ্ছে রাস্তার পাড়ে। এতে একদিকে যেমন ক্ষতির মুখে পড়েছে জমির ফসল, অন্যদিকে রাস্তার একেবারে পাশে থেকে মাটি কাটায় রাস্তা টেকসই হওয়া নিয়ে উঠেছে অনেক প্রশ্ন।
মেহেরপুর সদর উপজেলার এলজিইডি’র দেওয়া তথ্য অনুযায়ি ১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫৬০ টাকা ব্যায়ে বামনপাড়া, আশরাফপুর-টেংরামারি সড়কটি ১০ ফিট থেকে ১৬ ফিটে প্রশস্তকরণে কাজটি পেয়েছে কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ। সৈকত এন্টার প্রাইজ কাজটি মেহেরপুরের নূর ইসলাম এন্টাপ্রাইজকে করতে দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশের ফসলের জমি থেকে মাটি কেটে দেওয়া হচ্ছে রাস্তার পাড়ে। এলাকার চাষীদের হুমকী দেওয়া হয়েছে সরকারি কাজে বাধা দিলে সমস্যা হবে। তাই অবৈধভাবে মাটি কাটলেও প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না চাষীরা। আশরাফপুর গ্রামের এসোব আলী নামের এক চাষী জানান, আমার ২৩ কাটা জমির প্রায় ৪ কাটার মাটি কেটে নিয়েছে ঠিকাদার। আমাকে বলা হয়েছে সরকারি কাজে মাটি দিতে হবে। পরে আমি আর কিছু বলিনি।
ঠিকাদার নূর ইসলামের দাবি অনুমতি নিয়েই মাটি কাটা হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান মাটি কাটতে বলেছে।
এ বিষয়ে চেয়াম্যানের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
মেহেরপুর সদর উপজেলা এলজিইডি,র প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের সহোযোগীতা করতে হবে। ফসলি জমি থেকে মাটি কাটা অবৈধ হলেও, পরিবহন খরচ বরাদ্দে নেই বলে পাশের জমি থেকে মাটি কাটা হচ্ছে। এছাড়াও তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যান আনারুল ইসলামের সহযোগীতাই মাটি কাটা হচ্ছে। চেয়ারম্যান আমাকে বলেছে, কেউ কিছু বললে আমি দেখবো, আপনি মাটি কাটেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
স্বামী-স্ত্রীর বিরোধের জের ধরে তিনজনক পিটিয়ে আহত
পরের খবর
নববর্ষ উদযাপনে মেতেছে সারাদেশ

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান