Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দ্বারা Prothom Rajdhani ১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫ 227 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. সাহারিয়া শায়লা জাহান, সদর ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, জেলা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি, স্কুল-কলেজ পর্যায়ে বিশেষ কার্যক্রম গ্রহণসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরো জোরদার করার বিষয়গুলো আলোচনা করা হয়। এছাড়া সামাজিক সংগঠন ও সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।”

সভায় সরকারি এবং বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে জেলার মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে ফসলি জমির পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন
পরের খবর
মেহেরপুর জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান