Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মুজিবনগরে  বৃদ্ধের ঝু*ল*ন্ত ম*র*দে*হ উদ্ধার

দ্বারা Prothom Rajdhani ২৬ ডিসেম্বর, ২০২৫
২৬ ডিসেম্বর, ২০২৫ 405 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাগোয়ান ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাঁশ বাগান থেকে মরদেহটি পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত ব্যক্তির নাম ইনসান খান, বয়স ৫৮ বছর। তাঁর কাছে পাওয়া কাগজপত্র অনুযায়ী, তিনি ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর ভারত ছাড়ার নোটিশও পান। ওই নোটিশে একই ঠিকানার আরও দুইজনের নাম উল্লেখ ছিল। বাংলাদেশে তাঁর ঠিকানা হিসেবে মুন্সিগঞ্জ জেলার নিমতলা লেখা রয়েছে।

স্থানীয়রা জানান, মরদেহটি বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমানার মাত্র ৫ থেকে ৭শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পড়ে ছিল। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিকভাবে আত্মহত্যা ধরা হলেও পুলিশ মৃতদেহের সঙ্গে পাওয়া নথিপত্র ও স্থানীয় তথ্যের আলোকে ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
কৃষকের সাথে শত্রুতায় বিচালী পালায় আগুন দিলো দুর্বৃত্তরা
পরের খবর
মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপির প্রার্থী আমজাদ হোসেনের সাথে নেতাকর্মীদের মত বিনিময়

আরও পড়ুন

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান