Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজশিক্ষাস্থানীয়

মুজিবনগরে তৃতীয় শ্রেনীর ছাত্রকে শ্রেনী কক্ষ থেকে তুলে নিয়ে আছাড় মারার অভিযোগ

দ্বারা Prothom Rajdhani ৩০ মে, ২০২৪
৩০ মে, ২০২৪ 948 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি
গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে বিশ^নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতৃীয় শ্রেনীর এক ছাত্রকে শ্রেনী কক্ষ থেকে উঠিয়ে নিয়ে শুন্যে তুলে ফেলে দেবার অভিযোগ উঠেছে মাহাবুবুল(৩২) এর বিরুদ্ধে। এ বিষয়ে মুজিবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত রিজন বিশ^নাথপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে।
স্থানীয়রা ও রিজনের সহপাঠিরা জানান, গত মঙ্গলবার বিকালে রিজন মাঠে ফুটবল খেলছিলো। এসময় রিজনের বল একই গ্রামের মহিবুলের ছেলে শাফিন(৮) এর গায়ে লাগে। এরপর গতকাল বুধবার দুপুরে শাফিনের বাবা ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোবারক আলীর ভাগ্নে মহিবুল বিশ^নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে এসে ক্লাস রুম থেকে রিজনকে বের করে নিয়ে দু পা ধরে ছুড়ে আছার মারে । পরে তাকে দু পা ধরে বিদ্যালয়ের আঙ্গিনায় ছেচরাতে থাকে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইয়াসমিন খাতুন তাকে উদ্ধার করে। রিজনের পরিবার খবর পেয়ে তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র সোহান ও তামিম বলেন, রিজন আমাদের সাথে বসে ছিলো। ঐ ভয়ংকর লোকটা এসে তাকে একটানে বের করে নিয়ে দুপা ধরে শুন্যে তুলে ফেলে ছুরে ঘরের বাইরে ফেলে দেয়। এরপর আবার তার পা ধরে বিদ্যালয়ের সারা মাঠ ছেচরিয়ে নিয়ে বেরায়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক আলী বলেন, ঘটনাটা সামাজিক ভাবে মিমাংসার চেষ্টা চলছে। তবে থানা থেকে এ বিষয়ে ফোন দিয়েছিলো আমারা কোন বক্তব্য দিইনি। তাই শাফিনের আত্মিয়স্বজন আমাকে বিদ্যালয়ে এসে শাসিছে। শাসনের বিষয়টি আমি মুজিবনগর থানা, মেহেরপুর পুলিশ সুপার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষকের কাছে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।
বিদ্যালয়ের শহকারী শিক্ষক( ভারপ্রপ্ত প্রধান শিক্ষক) শরিফুল ইসলাম বলেন, টিফিনের সময় রিজনকে ক্লাস থেকে বের করে নিয়ে কি করেছে আমি জানিনা। সে সময় আমি অন্য ক্লাসে ছিলাম। বিষয়টি স্কুল কমিটিকে জানানো হয়েছে।
বিদ্যালয় কমিটির সভাপতি মোছা: মর্জিনা খাতুন বলেন, বিদ্যালয় থেকে আমাকে কিছু জানানো হয়নি। এখানে আমার মেয়ে পড়ে। বিদ্যালয়ে হট্টগোলোর খবর শুনে আমি এসেছি। এর বেশী কিছু আমি জানিনা।
মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুপ্রিয়া গুপ্ত বলেন, রিজনের শরিরে আঘাতের চিহ্ন রয়েছে। কোখাও কোথাও থেতলিয়ে গিয়েছে। তবে সে এখন আশংকা মুক্ত ।
মুজিবনগর থানার ওসি উজ্জল কুমার বলেন, রিজনের পরিবার একটি মুজিবনগর থানায় একটি অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক
পরের খবর
মেহেরপুরে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান