Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

দ্বারা Prothom Rajdhani ৫ মার্চ, ২০২৬
৫ মার্চ, ২০২৬ 45 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধিঃ
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর মেহেরপুর জেলা উপপরিচালক সঞ্জীব মৃধা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম। তিনি তাঁর উপস্থাপনায় বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মাটির স্বাস্থ্য রক্ষা, নিরাপদ ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোই এ প্রকল্পের মূল লক্ষ্য।
কর্মশালায় জানানো হয়, যশোর অঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলোতে কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম।
প্রধান অতিথি সঞ্জীব মৃধা বলেন, টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এজন্য কৃষি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মতিয়র রহমান বলেন, গাংনী উপজেলার কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষিতে উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছে। এ ধরনের কর্মশালা মাঠপর্যায়ের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটির আয়োজন করে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ১০০ জন কৃষি কর্মকর্তা-কর্মচারী ও কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় নিজ নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয় তুলে ধরেন।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যশোর অঞ্চলের কৃষিতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং কৃষকের জীবনমান আরও উন্নত করে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

আরও পড়ুন

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান