Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
স্থানীয়হাইলাইট

গাংনীতে প্রেমিকের খাওয়ানো হারপিকে প্রাণ গেল প্রেমিকার

দ্বারা Prothom Rajdhani ১ আগস্ট, ২০২২
১ আগস্ট, ২০২২ 742 দৃশ্যগুলি

প্রথম রাজধানী:
মেহেরপুরের গাংনীতে প্রেমিকের খাওয়ানো হারপিকে নিহত সুম্মা খাতুনের লাশ ময়না তদন্ত শেষে গ্রাম্য কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। আজ সোমবার দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এদিকে সুম্মা খাতুনকে হত্যার অভিযোগ তুলে তার বাবা রেজাউল হক আজ সোমবার সকালে বাদি হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সুম্মা গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের রেজাউল হকের কণ্যা ও হাড়াভাঙ্গা এইসএসকে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

উল্লেখ্য মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা প্রেমিক সেলিম রেজা স্বাধীন(১৭) এর জোর করে হারপিক খাওয়ায়। দীর্ঘ দুই মাস জীবনের সাথে যুদ্ধ করে হারমেনে অবশেষে ঢাকা শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনিষ্টিটিউট এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মুত্যু হয় সুম্মার। রবিবার সকালে সুম্মার মৃত্যু হলে সন্ধ্যার দিকে মরদেহ গ্রামে এসে পৌঁছায়। সুম্মার মৃত্যুতে পরিবার ও গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া।
এদিকে অসুস্থ থাকা কালিন সুম্মা খাতুন এক ভিডিও বার্তায় জানান, সেদিন আমাদের বাড়িতে কেউ ছিলোনা। আমি একাছিলাম। আমার প্রেমিক স্বাধীন আমাদের বাড়িতে এস বলে পরিবার আমাদের মেনে নিচ্ছেনা। আমরা দুজন একসাথে আত্মহত্যা করবো। এইবলে সে আমাকে জোর করে হারপিক খাওয়ায়। এর পর আমি জ¦ালা যন্ত্রনায় চিৎকার দিলে স্বাধীন আমাকে ফেলে পালিয়ে যায়। আমি অনেক দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি কিন্তু স্বাধীন আমার সাথে কোন যোগাযোগ রাখেনি। আমি এর বিচার চাই।
সুম্মার পরিবার জানান একই গ্রামের সৌদি প্রাবাসী সাইদুর রহমানের স্কুল পড়ুয়া ছেলে স্বাধীনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুম্মা খাতুনের। কয়েক মাস যেতে না যেতেই সম্পর্কের কথা উভয় পরিবারের মধ্যে জানাজানি হয়। কয়েকবার স্বাধীনের পরিবারকে বিয়ে প্রস্তাব দেয় সুম্মার পরিবার। বিয়ের বিষয়টি স্বাধীনের পরিবার মেনে নেয়নি। এর পর গত ২২/৫/২০২২ ইং তারিখে স্বাধীন সুম্মার বাড়ি যেয়ে সুম্মাকে জোর করে হারপিক পান করায়। পরে পরিবারের লোক জন তাকে উদ্ধার করে করমদি সন্ধানী হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা নিয়ে অবস্থার আরো অবনতি হলে ঢাকা শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনিষ্টিটিউট এ্যান্ড হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
সুম্মার পিতা রেজাউল হক জানায়, আমার মেয়ের মৃত্যু জন্য স্বাধীনই দায়ী দীর্ঘদিন চিকিৎসা করতে গিয়ে আমি পথের ফকির হয়ে গেছি। তবুও আমার মেয়েকে বাঁচিয়ে রাখতে পারলামনা। একথা জানাতেই মুর্ছা যায় সুম্মার পিতা।
এদিকে স্বাধীন ও তার পরিবারের লোকজন গ্রামছেড়ে পালিয়েছে।একারণে স্বাধীনের পরিবারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের সাথে মোবাইল ফোনে জানান, সুম্মা খাতুনের বাবা রেজাউল হক আজ সোমবার সকালে বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে যার মামলা নং ১ তারিখ ১আগস্ট২০২২। তিনি আরো বলেন লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



শেয়ার করুন
1
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পরের খবর
শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান