Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের ৩১ দফার লিফলেট বিতরণ

দ্বারা Prothom Rajdhani ২০ নভেম্বর, ২০২৫
২০ নভেম্বর, ২০২৫ 501 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবিনামা এবং ধানের শীষে ভোট প্রার্থনার লক্ষ্যে গাংনীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে গাংনী বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি ও আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার কারাবন্দি হওয়া নেতা জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।

লিফলেট বিতরণকালে জাভেদ মাসুদ মিল্টন বলেন, ৩১ দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের ভোটাধিকার। গত ১৭ বছরে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। ভোটাধিকার পুনরুদ্ধারই আমাদের আন্দোলন ও সংগ্রামের মূল ভিত্তি। ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণ স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।” তিনি আরও বলেন, “উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিলে দেশ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে, মানুষের অধিকার ফিরবে। তাই সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

তিনি জানান, ধানের শীষ বিজয়ী হলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। কৃষক, জেলে, শ্রমিকসহ সকল শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা বিএনপির অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।

জাভেদ মাসুদ মিল্টন আরও বলেন, দেশের মানুষের হাতে ৩১ দফা দাবিনামা পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে মাঠে নেমেছে বিএনপি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো জনগণকে জানানো—দেশনায়ক তারেক রহমান যে রোডম্যাপ দিয়েছেন, তা কার্যকর হলে দেশ আবার গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথে ফিরে যাবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।

এ সময় নেতাকর্মীরা বাজারের বিভিন্ন দোকানপাট, পথচারী, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকদের হাতে লিফলেট তুলে দেন। তারা সরকারের অর্থনৈতিক ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আওয়াল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির নেতা-কর্মীদের দাবি—৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আসবে। আর সেই বার্তাই ঘরে ঘরে তুলে দিতে সর্বস্তরের নেতাকর্মীরা একযোগে মাঠে কাজ করছেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
হাতে লিখে পাস করানোর যুগ শেষ, শিক্ষার মান বৃদ্ধি প্রয়োজন — আমজাদ হোসেন
পরের খবর
গাংনীতে আবারও কৃষকের গোয়াল ঘর থেকে গাভী চুরি

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান