Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গণভোট উপলক্ষে মেহেরপুরে মতবিনিময় সভা

দ্বারা Prothom Rajdhani ২৭ ডিসেম্বর, ২০২৫
২৭ ডিসেম্বর, ২০২৫ 159 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলাপ্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে গণভোটের প্রচার ও জনসচেতনতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদরউপজেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ কামরুজজামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গণভোটের তাৎপর্য ও সঠিক তথ্য পৌঁছে দিলে অংশগ্রহণ আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, গণভোটের সময় নিরপেক্ষতা, আইনানুগ আচরণ ও দায়িত্বশীল ভূমিকা পালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপির প্রার্থী আমজাদ হোসেনের সাথে নেতাকর্মীদের মত বিনিময়
পরের খবর
এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

আরও পড়ুন

মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মেহেরপুরে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময় সভা

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

  • মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • মেহেরপুরে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময় সভা

  • গণভোটের মাধ্যমে ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন হবে: মনির হায়দার

  • গাংনীতে পাঁচার হওয়া ৫৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

  • মেহেরপুরে গণভোট সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান