Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

দ্বারা Prothom Rajdhani ১ মার্চ, ২০২৬
১ মার্চ, ২০২৬ 45 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ
এনজিও কর্মি থেকে কোটিপতি বনে গেছেন অনলাইন জুয়ার অন্যতম মাষ্টার মাইন্ড মেহেরপুর মোনাখালি গ্রামের কৃষক নজরুলের ছেলে পলাশ। তার বন্ধু পরাগের মাধ্যমে জড়িয়ে পড়ে অনলাইন জুয়ায়। এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। পলাশের মতো কিছু বিপদগামি যুবকেরা কালো টাকার মালিক হলেও এই অবৈধ জুয়ার কারণে দেশের অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়ছে, একই সঙ্গে অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিবছর বিপুল অর্থ বিদেশে পাচার হচ্ছে। মেহেরপুর মোনাখালি গ্রামের কৃষক নজরুলের ছেলে পলাশ। কাজ বলতে মানব উন্নয়ন কেন্দ্রে ফিল্ড অফিসারের কাজ করেছেন কিছুদিন। তারপরও তিনি এখন কোটি টাকা খরচ করে বাড়ি করেছেন। চড়েন কোটি টাকার গাড়িতে। এসব টাকার উৎস অনলাইন জুয়া। সম্প্রতি মুকুল আটক হওয়ার পরে তার জবানবন্দিতে অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশের নাম উঠে আসে। পলাশ অনলাইন জুয়ার অন্যতম হোতা লিপু গাজির ডান হাত। সে ৯জন শিক্ষিত তরুণকে বেতন দিয়ে তার তিনটি সাইট পরিচালনা করে। আর সে সবসময় লিপু গাজির হুকুম ফরমাশ শোনে। লিপু গাজী ২০২৫ সালের ১০ অক্টোবর সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হন। সাতক্ষীরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গাসহ একাধিক জেলায় তার বিরুদ্ধে অন্তত অর্ধডজন মামলা রয়েছে। তবে চার-পাঁচ মাসের ব্যবধানে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান। ঘনিষ্ঠ সূত্রের দাবি, নবাবের মতো তিনিও বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন। লিপু বিদেশে চলে গেলে পলাশ অনলাইন অনলাইন জুয়া চক্রের প্রধান হবেন বলে একাধিক সুত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মোনাখালির বাসিন্দা বলেন, নবাব বিদেশ চলে যাবার পরে অনলাইন জুয়ার মুল দায়িত্ব পায় লিপু গাজি। এরপর মোনাখালির পরাগের মাধ্যমে লিপু গাজির সাথে সক্ষতা করে পলাশ । ধুরন্দর পলাশ পরাগকে সরিয়ে লিপু গাজির আস্থাভাজন হয়ে উঠে। তারপর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। কোটি টাকা ব্যায়ে বাড়ি করেছেন। বিভিন্ন রকম বিলাশবহুল গাড়িতে চড়েন। আওয়ামি সরকারের সময় আওয়ামি নেতাকর্মীদের বিভিন্ন রকম উপঢোকন দিয়ে খুশি করে তাদের ছত্রছায়ায় থাকতেন। পঠ পরিবর্তনের পর তারা এখন বিএনপি নেতাদেও সাথে সক্ষতা গড়ার চেষ্ঠা করছেন। তাছের আলী বলেন, কালো টাকার প্রভাবে পলাশ মাদকাসক্ত হয়ে পড়েছেন। এবং তিনি এলাকার অনেক তরুনকে মাদকাসক্তের পথে নিয়ে গেছেন। সে সবসময় কাছে অথবা তার আশপাশের চেলাদেও কাছে আগ্নেয়াস্ত্র রাখে। এ কারনে গ্রামের কেউ তাকে কোন কিছু বলার সাহস করতে পারেনা। এ বিষয়ে মুঠোফোনে পলাশ বলেন, কৃষকের ছেলে কোটি টাকার মালিক হলে সমস্যা কোথায়। আমি এনজিওতে চাকরি করেছি, আমার বৌ চাকরি করে। ১০/১২ হাজার টাকা বেতনে চাকরি কওে কোটি কোটি টাকা উপার্জন করা সম্ভব কিনা এ প্রশ্নের তিনি কোন উত্তর দিতে পারেননি ।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

আরও পড়ুন

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

  • মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • মেহেরপুরে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময় সভা

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান