Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
খেলাজাতীয়

এক শর্তে মোস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দিল বিসিবি

দ্বারা Prothom Rajdhani ১৮ ডিসেম্বর, ২০২৫
১৮ ডিসেম্বর, ২০২৫ 174 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে মোস্তাফিজুর রহমানকে পুরো টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এর সঙ্গে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে তাকে দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলতে হবে।

এবারের আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামের পর থেকেই তার আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিসিবির এনওসি পাওয়া নিয়ে আলোচনা চলছিল।

ধোঁয়াশার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের জানান, “মোস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দেওয়া হয়েছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলাকালে তাকে দেশে ফিরতে হবে। ওই সিরিজের সময়কাল প্রায় আট দিন।”

আগামী বছর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এখনো সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি, তবে আইপিএলের সময়েই এই সিরিজ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিসিবি। সম্ভাব্যভাবে মার্চ-এপ্রিলের মধ্যে সিরিজটি আয়োজন করা হতে পারে।

এদিকে আইপিএলের সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২৬ মার্চ এবং শেষ হবে ৩১ মে। ফলে মাঝখানে কয়েক দিনের জন্য দেশে ফিরলেও আইপিএলের বড় অংশ মিস করার আশঙ্কা নেই মোস্তাফিজের।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর আগে জানিয়েছিলেন, আইপিএলের সময় জাতীয় দলের প্রয়োজন অনুযায়ী ক্রিকেট অপারেশন্স বিভাগ এনওসি দেওয়ার সিদ্ধান্ত নেবে। সেই আলোচনার পরই মোস্তাফিজকে শর্তসাপেক্ষে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হলো।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনী উপজেলা পরিষদের সকল অনুষ্ঠান বয়কট করেছে সাংবাদিকেরা
পরের খবর
ফয়সালকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে দুজনের তিন দিনের রিমান্ড

আরও পড়ুন

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

বিপিএল শুরুর আগে উদ্বেগ বৃদ্ধি, বিসিবি সতর্ক

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

হাদি-হত্যার হোতা কে এই শাহীন?

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে গণভোট সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত

  • মেহেরপুর পুলিশ লাইন্সে পুনাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • দুদকের মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখালো আদালত

  • মহাজনপুরে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

  • গাংনীতে কৃত্রিম সার সংকট তৈরি করার অপরাধে দুই ডিলারকে চল্লিশ হাজার টাকা জরিমানা

  • মেহেরপুরে পাশাপাশি দুটি মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

  • মেহেরপুরের গাংনীতে ট্রলি চাপায় কৃষকের মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান