Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

দ্বারা Prothom Rajdhani ১০ মে, ২০২৬
১০ মে, ২০২৬ 43 দৃশ্যগুলি

নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসের প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে মাঠ সংগঠক মেহেরুন্নেসার বিরুদ্ধে। এ ঘটনায় বিআরডিবি অফিসের কর্মকর্তা হাসানুজ্জামান বাদী হয়ে দুর্নীতি দমন আইনে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত মেহেরুন্নেসা মেহেরপুর সদর উপজেলার মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় ৭টি দলে প্রায় ৭৪ লাখ টাকা বিতরণ করেন। তবে নির্ধারিত সময় পার হলেও এসব প্রকল্পের কোনো টাকা অফিসে জমা না হওয়ায় সন্দেহ সৃষ্টি হয়।

পরে হাসানুজ্জামান মাঠ পর্যায়ে তদন্তে নেমে জানতে পারেন, মেহেরুন্নেসা প্রায় ৩৪ লাখ টাকা উত্তোলন করেছেন। এ বিষয়ে তিনি প্রাথমিকভাবে বিষয়টি স্বীকার করলেও অফিসে কোনো হিসাব জমা দেননি।

পরবর্তীতে অফিস থেকে তাকে লিখিত নোটিশ দেওয়া হয়। তবুও তিনি হিসাব না দেওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। তাদের নির্দেশক্রমে দুর্নীতি দমন আইনে মেহেরপুর আদালতে মামলা করা হয় (মামলা নং-১/২৬)।

বাদী হাসানুজ্জামান বলেন, “মাঠ সংগঠক মেহেরুন্নেসার মাঠের হিসাবের সঙ্গে অফিসের হিসাবের গরমিল পাওয়া যায়। তাকে লিখিতভাবে নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা করা হয়।”

এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, “অভিযুক্ত মাঠ সংগঠক মেহেরুন্নেসাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে দুর্নীতি দমন আইনে মামলা চলমান রয়েছে। আমার জানামতে দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। আশা করছি দ্রুত তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।”



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

আরও পড়ুন

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান