Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীর মেয়ে তারিনের রহস্যজনক মৃত্যু

দ্বারা Prothom Rajdhani ৬ সেপ্টেম্বর, ২০২৩
৬ সেপ্টেম্বর, ২০২৩ 516 দৃশ্যগুলি

 

কুষ্টিয়ায় তারিন সুলতানা(২৭) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু।বুধবার (৬ সে‌প্টেম্বর) দুপুরে কু‌ষ্টিয়া শহ‌রের কাজী নজরুল ইসলাম লে‌ন (কোর্টপাড়া) এলাকার এক‌টি বাসার দ্বিতীয় তলায় গলায় রশি পেঁচিনেনা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারিন সুলতানা মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মশিউর রহমানের মেয়ে ও কুষ্টিয়া কোটপাড়ার নবীন হোসেনের স্ত্রী।

তারিনের পরিবা‌র ও স্থানীয়রা জানান, আড়াই বছর আ‌গে নবীন হো‌সেনের সঙ্গে তা‌রি‌নের বি‌য়ে হয়। বি‌য়ের আ‌গে তা‌দের ম‌ধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তা‌দের এক বছর বয়সী এক‌টি মে‌য়েও র‌য়ে‌ছে। শহ‌রের কোর্টপাড়া এলাকার এক‌টি ভাড়া বা‌সা‌য় বসবাস কর‌তেন তারা। তা‌রিন একজন আত্ম‌নির্ভরশীল মে‌য়ে ছি‌লেন। পড়ালেখার পাশাপা‌শি চিত্রাংকনসহ বি‌ভিন্ন বিষ‌য়ে তার পারদর্শীতা ছিল। ‘তাই‌য়িবা’ না‌মে এক‌টি অনলাইন বু‌টিক ফ‌্যাশন হাউজ চালা‌তেন তি‌নি। ঘটনার সময় তা‌রিন ও তার মে‌য়ে বাড়িতে একা ছিলেন। দুপুরের কোনো এক সময় তারিন নিজ ঘরের সি‌লিংয়ের সঙ্গে দ‌ড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প‌রে স্থানীয়রা টের পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেয়।

তারিন সুলতানার চাচা মাসুদ রানা জানান, নবীন প্রায় সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল তারিনকে। তারিনকে হত্যা করে নবীন সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ আ‌শিকুর রহমান বলেন, খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থল থে‌কে মর‌াদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কু‌ষ্টিয়া সদর হাসপাতালে পা‌ঠি‌য়ে‌ছে। ময়নাতদন্তর রিপোর্ট হাতে পেলে হত্যা নাকি আত্মহত্যা এর কারণ জানা যাবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
পুজা উদযাপন কমিটির সহ সভাপতির জান ও মালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
পরের খবর
মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান