Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুর গাংনীর এলাঙ্গী বিলে মাছের ঘেরে বিষ প্রয়োগ, দেশীসহ বিভিন্ন প্রজাতির কোটি টাকার ক্ষতি

দ্বারা Prothom Rajdhani ১৪ জুন, ২০২৩
১৪ জুন, ২০২৩ 358 দৃশ্যগুলি

মেহেরপুর ঃ ১৪-০৬-২০২৩
মেহেরপুরের গাংনীর এলাঙ্গী বিলে মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে কোটি টাকার মাছ মারা গেছে বলে দাবী করেছেন মৎস্য ঘেরের মালিক গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘের মালিক ও গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী জানান, এলাঙ্গী বিলের ৪৫ বিঘা জলকরে ৯০ লাখ টাকার পোনা ছাড়া হয়। দেশিসহ নানা প্রজাতির মাছগুলো বড় হয়ে অন্তত দুই কোটি টাকার মাছ হয়েছে। মাছের ঘেরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো ছিল। বিদ্যুত লাইন ও সিসি ক্যামেরার লাইন কেটে অন্ধকারে মাছের ঘেরে বিষপ্রয়োগ করে দুর্বৃত্তরা। সকালে কর্মচারীরা লক্ষ্য করে মাছ ধীরে ধীরে মারা যাচ্ছে। এতে কোটি টাকার মাছ মারা গেছে এবং সেগুলো খাবার অযোগ্য। একটি চক্র শত্রুতাবশত এমন ন্যাঙ্কারজনক কাজ করেছে। তবে তাদের সনাক্তও করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
মৎস্য ঘেরের কেয়ার টেকার আব্দুল লতিফ জানান, হঠাৎ করে মাছের ঘেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। এতে সন্দেহ হলে ঘেরের চারপাশে টহল দেয়ার সময় কয়েকটি পলিথিন প্যাকেট দেখতে পান তিনি। ওই প্যাকেটে একধরণের বিষাক্ত ট্যাবলেটের গন্ধ পাওয়া যায়। সকালে মাছ মরে ভাসতে শুরু করে। মাছের গন্ধে আশে পাশের পরিবেশ ভারি হয়ে উঠে।
গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে বিষ প্রয়োগে মাছ নিধন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা হলে তখন আইনানুযায়ি ফরেনসিক রিপোর্টের জন্য মাছ পাঠানো হবে। তবে যারা এ কাজটি করেছে তারা দেশের সাথে শত্রুতা করেছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে কারা এধরণের কাজ করেছে তাদেরকে সনাক্ত করণের চেষ্টা চলছে। এ পর্যন্ত পৌর মেয়র আহম্মেদ আলী কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে সে অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
পরের খবর
মেহেরপুরে শিশু কিশোরদের হাতে দ্রুতগামী মোটরসাইকেল

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান