Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
অর্থ বাণিজ্যটপ নিউজস্থানীয়

মেহেরপুরে আমের ফলনে খুশি কৃষক , দাম নিয়ে শঙ্কা

দ্বারা Prothom Rajdhani ১৫ মে, ২০২৩
১৫ মে, ২০২৩ 437 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি ১৫-০৫-২০২৩
আবহাওয়া অনুকুলে থাকায় এবছর মেহেরপুরে আমের বাম্পার ফলন হয়েছে। গাছে গাছে দোল খাচ্ছে বিভিন্ন প্রজাতির আম । কয়েকদিন পরেই কৃষকরা বাজারজাত করবে এসব আম, ফলন বেশি হওয়ায় আছে দাম নিয়ে শঙ্কা । মেহেরপুরে আমের সুনাম দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও চাহিদা রয়েছে প্রচুর । কৃষকের অভিযোগ বিমানবন্দরের আইনি জটিলতায় বিদেশে রপ্তানিতে আগ্রহ হারিয়েছে কৃষকরা । কৃষি অধিদপ্তরের দাবী উত্তম কৃষি চর্চার নিয়ম মানা হয়না বলে আগ্রহ হারিয়েছে বিদেশি ক্রেতারা ।
মেহেরপুরে উৎপাদিত আমের মধ্যে হিমসাগর , বোম্বাই , ল্যাংড়া ও ফজলি প্রজাতির আম স্বাদে গুনে বিখ্যাত । আবহাওয়াগত কারণে আগাম আমগাছে মুকুল ধরে মেহেরপুরে। এছাড়া পরিপক্ক হওয়ার পর সারাদেশের মধ্যে প্রথম বাজারে আসে মেহেরপুরের আম। আমে ভালো ফলন ও দাম পাওয়ার কারনে বাণিজ্যিক ভাবে আম চাষ দিন দিন বাড়ছে । এ বছর ২ হাজার ৩৪০ হেক্টর জমির আম বাগান থেকে ৪০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে জেলা কৃষি বিভাগের।
গাছ থেকে পরিপক্ক আম ভাঙার সরকারিভাবে দিনক্ষণ নির্ধারণ করেছে প্রশাসন। আগামী ১৫ মে থেকে স্থানীয় জাতের আটি আম ও বেম্বাই, ১৮ মে গোপালভোগ, ২৫ মে থেকে হিমসাগর, ২৮ মে থেকে ল্যাংড়া ও ৫ জুন থেকে আম্রপালি আম গাছ থেকে সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখের পূর্বে গাছ থেকে আম সংগ্রহ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
রাধাকান্তপুরের আম চাষি শাহনেওয়াজ সোহান বলেন এ বছর আমের গুটি আসার পর কয়েকদিন বৃষ্টি হওয়ায় আমের ফলন ভালো হয়েছে । যদি কোন প্রাকিতিক দূর্যোগ না হয় তাহলে আমের বাম্পার ফলন হবে । তবে বিদেশে আম রপ্তানি করতে পারলে দামটা ভালো পাওয়া যেত ।
আম ব্যাবসায়ী হেলু বলেন ,আমরা আড়ৎ দিয়ে সরকারি নির্দেশনা মেনে ব্যাবসা করি । কিন্তু কতিপয় অসাধু ব্যাবসায়ী প্রশাসনের নির্ধারণ করা সময়ের আগে আম ঢাকাসহ দেশের অন্যান্য জেলাতে পাঠাচ্ছে । এতে মেহেরপুরের আমের মান ক্ষুন্ন হচ্ছে । সঠিক সময়ে আমরা পর্যাপ্ত আম পাচ্ছিনা ।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শঙ্কর কুমার মজুমদার জানান, এখানকার মাটির গুণেই আম খুবই সুস্বাদু। উত্তম কৃষি চর্চায় সার বিষের সঠিক প্রয়োগ সহ ১২২টা নিয়ম আছে । মেহেরপুরের কৃষকরা বেশিরভাগ নিয়ম মানেনা সেকারনে মেহেরপুরের আমের প্রতি আগ্রহ হারিয়েছে বিদেশি ক্রেতারা ।



শেয়ার করুন
1
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে মা দিবস পালিত
পরের খবর
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান