Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়হাইলাইট

গাংনীতে কৃষককে কুপিয়ে হত্যা

দ্বারা Prothom Rajdhani ২৮ এপ্রিল, ২০২৩
২৮ এপ্রিল, ২০২৩ 415 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি (২৮.০৪.২৩)
মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলেহিম হোসেন (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সকাল ১১ টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আলেহিম হোসেন মোহাম্মদপুর গ্রামের আব্দুল গনির ছেলে। সে কৃষি কাজ করার পাশাপাশি ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতো।
আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন, ১৬ কাঠা জমি নিয়ে প্রতিবেশি কাদের আলী ও সাদু মন্ডলের ছেলেদের সাথে বিরোধ চলছিলো।
সকালে আলেহিমের চাচা আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান মাঠে যায়। সেখানে চাচা খলিলুর রহমানের সাথে আলেহিম দেখা করতে যায়। এসময় কাদের আলীর ছেলে সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, বান্টু ও সাদুর ছেলে সেন্টু সহ তাদের সহযোগিরা জমি দখল করতে যায়। জমি দখলে আলেহিম ও খলিলুর রহমান তাদের বাধা দিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় আহত হয় চাচা খলিলুর রহমান। এবিষয়ে অভিযুক্তদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হয়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পরের খবর
মেহেরপুরে ৯৭ বোতল ফেনসিডিলসহ আটক ২

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান