Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে রাতের আঁধারে ফসলের জমি কেটে বিক্রির অভিযোগ

দ্বারা Prothom Rajdhani ১০ এপ্রিল, ২০২৩
১০ এপ্রিল, ২০২৩ 383 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে রাতের আধারে তিন ফসলে জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী টুটুল মোল্লার বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর পার্শ্ববর্তী জমির মালিকেরা এ লিখিত অভিযোগ করেন।

স্থানীয় সুত্রে যানা যাই কাজিপুর ইউনিয়ানের বেতবাড়িয়া গ্রামের গুচ্ছ গ্রামের খয়েরতলার মাঠের মাঝখানে হাবিবুর রহমান মোল্লার ছেলে টুটুল মোল্লার জোরপূর্বক তার জমিতে মাটি খনন করছেন এতে আশপাশের জমি হুমকির মুখে রয়েছে।

বেতবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম জানান, বেতবাড়িয়া ২৪ নং মৌজায় টুটুল মোল্লা তার নিজ জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি খনন করছেন। মাটি পার্শ্ববর্তী ভাটায় বিক্রি করছেন। জমির চারিপাশে পাড় বাঁধার জন্য জমে না রেখে তিনি নিজে প্রভাব খাটিয়ে এই মাটি খনন করছেন। আমার জমিসহ আশপাশের বেশ কয়েকটি জমি ভেঙে পুকুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আমার প্রায় ৩০ লক্ষ হাজার টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

একই এলাকার নুরুল ইসলাম জানান, প্রশাসনের কাছে কোন প্রকার অনুমতি না নিয়েই পেশি শক্তি ব্যবহার করে টুটুল মোল্লা জমি খনন করছেন। এতে আশেপাশের তিন ফসলি জমি ক্ষতির সম্মুখীন হতে পারে তাই আমরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ জানিয়েছি।

আলাউদ্দিন ও নবীর উদ্দিন জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে পুকুর খনন করছেন টুটুল মোল্লা। ফলে গ্রামবাসীর সাথে যে কোন সময় হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

টুটুল মোল্লা জানান, আমি চেয়ারম্যান মেম্বারের মৌখিক অনুমতিতে মাটি খনন কাজ শুরু করেছি। তবে আমি কোন প্রকার লিখিত আবেদন করিনি।

স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান জানান, উঁচু নিচু জমি সমান করার জন্য অনুমতি দেয়া হয়েছে তবে পুকুর কাটার জন্য নয়। সে যদি পুকুর খনন করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইল।

০৩ নং কাজিপুর ইউপি মু. চেয়ারম্যান আলম হোসাইন জানান, আমি কাউকে মৌখিক বা লিখিত অনুমতি দিইনি। এইসব মাটি বিক্রেতার কারণে দিন দিন আমাদের ফসলি জমিন নষ্ট হচ্ছে আমি প্রশাসনের কাছে উদার আহ্বান তারা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু জানান, অভিযোগ পেয়েছি। উপজেলা সহকারী কমিশনার ভূমিকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে বোমা রেখে চাঁদার হুমকি
পরের খবর
মামলাজোট নিরসনে দ্রুত নতুন বিচারক নিয়োগের কাজ চলছে——প্রধান বিচাপতি

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান