Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়হাইলাইট

গাংনীর এনামুল হক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

দ্বারা Prothom Rajdhani ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩ 345 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের কৃষক এনামুল হক নইলো হত্যা মামলায় গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমানসহ ৮ জনের প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শহিদুল্লাহ আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দণ্ডিতরা হচ্ছেন- ধলা গ্রামের ছইফতুল্লাহর ছেলে আতিয়ার রহমান, মহব্বত আলীর ছেলে ছামিদুল ইসলাম, রহমতুল্লাহর ছেলে শাহার আলী, শাহার আলীর ছেলে টিপু সুলতান, গোলাম হোসেনের ছেলে আব্দুল খালেক, আহম্মদ আলীর ছেলে আক্তারুজ্জামান, জার্মান ওরফে দফের আলীর ছেলে মান্নান ওরফে মানা ও আজিত বক্সের ছেলে জিল্লুর রহমান।

মামলার বিবরনে জানা যায়, ২০১৭ সালের ২৯ জুলাই সন্ধ্যায় ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল হক নইলোকে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় নওপাড়া নবীনপুর ঈদগাহ ময়দানের পাশে হত্যা করে গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ারসহ ৯ জন। এ ব্যাপারে নিহতের ভাই আজমাইন হোসেন টুটুল বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ৩৪। সেশন ১৬৯/১৮ ও জিআর ২৪১/১৭। পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। সিআইডির উপ-পরিদর্শক হাসান ইমাম মামলার তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন।

বিজ্ঞ আদালত বাদী বিবাদী পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও ১৫ জন স্বাক্ষিদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। মামলায় পিপি ছিলেন পল্লব ভট্টাচার্য ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন একেএম শফিকুল আলম।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ
পরের খবর
মেহেরপুর- কুস্টিয়া সড়কে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু

আরও পড়ুন

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান