Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়হাইলাইট

মুজিবনগরের সাংবাদিক শফির বিরুদ্ধে মানহানী মামলা

দ্বারা Prothom Rajdhani ১০ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২ 371 দৃশ্যগুলি

প্রথম রাজধানী :
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মেহেরপুর মুজিবনগর উপজেলা প্রতিনিধি শফিউদ্দিনের বিরুদ্ধে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মানহানী মামলা হয়েছে। মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান, একই গ্রামের মৃত হেকমত গাইনের ছেলে মোঃ বজলুর রহমান ও আফেজ উদ্দিন গাজীর ছেলে মোঃ সাজেদুল ইসলাম একই ধারায় ৫ লাখ টাকা করে মানহানীর পৃথক পৃথক ৩টি মামলা করেছেন।
“মেহেরপুর-মুজিবনগর বাইপাস সড়কের হেড়েগাড়ীতে মসজিদ তৈরির নামে চাঁদাবাজী” শিরোনামে গত ২৯ অক্টোবর দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রথম পৃষ্ঠায় সংবাদ প্রকাশের হয়। এর জের ধরে গত ৭ নভেম্বর সাংবাদিক শফিউদ্দিনের নামে মানহানীর মামলা করে। মামলায় মোট ২ জন আসামীর মধ্যে ১নং আসামী করা হয়েছে শিবপুর গ্রামের মৃত নূরুল হকের ছেলে রবিউল ইসলামকে। মামলার ধারা ঃ ৫০০, ৫০১, ৫০২, ৫০৬ (!!) পেনাল কোড। সাংবাদিক শফিউদ্দিনের নামে মামলার খবরে সাংবাদিক মহল তীব্রনিন্দা জানান। সেই সাথে দ্রুত এ মামলা প্রত্যাহার দাবী জানিয়েছেন।

জানাা যায়, মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত নূরুল হকের ছেলে রবিউল ইসলাম একই গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান, একই গ্রামের মৃত হেকমত গাইনের ছেলে মোঃ বজলুর রহমান ও আফেজ উদ্দিন গাজীর ছেলে মোঃ সাজেদুল ইসলাম সহ প্রায় ১৫ জনেরে বিরুদ্ধে উল্লিখিত স্থানে মসজিদ না করার স্বার্থে মেহেরপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেহেরপুর, জেলা পরিষদ, মেহেরপুর ও মুজিবনগর উপজেলা প্রশাসনের নিকট লিখিত আবেদন করেন। উক্ত অভিযোগ পত্রের ভিত্তিতে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মুজিবনগর উপজেলা প্রতিনিধি শফিউদ্দিন সংবাদ প্রকাশ করেন।
দৈনিক মাথাভাঙ্গায় গ্রামবাসীর পক্ষে শিবপুর গ্রামের মৃত নূরুল হকের ছেলে রবিউল ইসলামের মতামত প্রকাশিত হলেও মুজিবনগর প্রতিনিধি শফিউদ্দিনের ব্যক্তিগত কোন মতামত পত্রিকাটিতে প্রকাশিত হয়নি। সাংবাদিক শফিউদ্দিন ঢাকা থেকে প্রকাশিত যায়যায় দিন পত্রিকার মুজিবনগর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন। এছাড়া তিনি মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক।
এমতাবস্থায় সাংবাদিক শফিউদ্দিনের নামে মামলার ঘটনায় মেহেরপুর জেলার সাংবাদিকদের মধ্যে তিব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার করার দাবী জানিয়েছেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরের মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল ইসলাম আর নেই
পরের খবর
মেহেরপুরে ডিজিটাল সেন্টারের যুগ পূর্তি পালন

আরও পড়ুন

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান