Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়হাইলাইট

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ

দ্বারা Prothom Rajdhani ২৯ অক্টোবর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২ 407 দৃশ্যগুলি

প্রথম রাজধানী :
৫০শয্যা বিশিষ্ট গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বরাদ্দ খাবার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিদিন রুগি প্রতি ১শ ৭৫ টাকা বরাদ্দ থাকলেও পরিমাপে কমসহ নিম্মমানের খাবার পরিবেশন করা হচ্ছে। সব কিছুর দাম বেশী তাই খাবার কমের কথা জানান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা ও ঠিকাদার।

রুগি ও তাদের স্বজনদের অভিযোগ, রুগিদের সকালে ও দুপুরে যে ধরনের খাবার ও যে পরিমাণ খাবার সরবরাহ করার কথা রুগিরা সে পরিমাণ খাবার পাচ্ছেন না। সকালে নিম্ন মানের পাউরুটি, দুটির পরিবর্তে একটিকলা, দুপুর ও রাত্রে বয়লার মুরগির মাংস কিংবা সিলভার কার্প জাতীয় মাছ দেয়া হয়। আর খাবারে যা মান তাতে মুখে তোলা যায় না। এসব খাবারের পুষ্টিমান নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
সরজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সের রান্না ঘরে যেয়ে দেখা যায় ৫০ জন রুগীর জন্য ১৩ কেজি মাছের বরাদ্দ থাকলেও মাত্র ৮ কেজি মাছ পাওয়া গিয়েছে। ১ কেজি ডালের জায়গায় পাওয়া গিয়েছে ৩০০ গ্রাম ডাল, আলু ও সবজি মিলিয়ে ৭/৮ কেজির বরাদ্দ থাকলেও ২ কেজিরও দেখা মেলেনি।
হাসপাতালের দায়িত্বে থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার স্বার্থে বলে, স্বাস্থ্য কপ্লেক্সের ৩ সদস্যর একটি খাবার কমিটি আছে। তাদের খাবার বুঝে নেওয়া ও খাবারের মান পরীক্ষা করার কথা। তবে এখানে ঠিকাদারই সব করেনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্না ঘরে বাবুর্চি শেফালী খাতুন বলেন, ঠিকাদার যা দেন তাই এক বেলায় রান্না করেন। সেই রান্না দুই বেলা রুগীদের দেওয়া হয়। হাসপাতেলর স্যাররা কখনো এগুলো দেখতে আসেন না।
হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভাত রানী বলেন, বিষয়টি দেখার জন্য নিদিস্ট কমিটি রয়েছে। তারপরও বিষয়টি নিয়ে খোঁজ খবর নেবো।
হাসপাতালের আর এমও আব্দুল আল মারুফ বলেন, বর্তমানের দ্রব্য মূল্যের উদ্ধগতি। তাই ঠিকাদার খাবারের পরিমান কিছুটা কমিয়ে সমাজস্য করছে। কাজের চাপে খাবার দেখে নেওয়া বা মান পরিক্ষা করা সম্ভাব হয়না।
হাসপাতালের ঠিকাদার ইমরান হাবিব বলেন বাকি খাবার পরে পাঠানো হবে। নতুন বাজেট পাশ হয়েছে এবাজেট বাস্তবায়ন হলে এ সমস্যা থাকবেনা।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
পরের খবর
গাংনীতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আরও পড়ুন

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান