Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়হাইলাইট

বিএনপি ও জামায়াতের নামের তালিকা তৈরী করুন-সাহিদুজ্জামান খোকন এমপি

দ্বারা Prothom Rajdhani ২১ আগস্ট, ২০২২
২১ আগস্ট, ২০২২ 461 দৃশ্যগুলি

গাংনী প্রতিনিধি;

বিএনপি ও জামায়াতের কারা ঘর থেকে বের হয়ে মিছিলে আসার চেষ্টা করছে তাদের প্রতিহত করুন, তাদের নামের তালিকা তৈরী করুন আমরা তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করব। ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মেহেরপুরের  গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  ৭৪মেহেরপুর-০২(গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন একথা বলেন

আজ রবিবার বিকাল ৫টার দিকে বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল এর সভাপতিত্বে ও গাংনী পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৪মেহেরপুর-০২(গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোখলেচুর রহমান মুকুল,আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি আরও বলেন,যদি সাড়ে চার বছর আপনাদের ঘুম ভাল হয় যদি আপনাদের ব্যবসা ভাল হয় তাহলে আপনারা ঘরেই থাকুন। বাইরে এসে সুড় সুড়ি দেওয়ার চেষ্টা করবেন না। তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক গ্রামে পাড়ায় মহল্লায় দূর্গ গড়ে তুলতে হবে।

এ সময় গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়ামিন,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ,তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য ও যুব মহিলা লীগের নেত্রী শাহানা ইসলাম শান্তনা,আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মাস্টার,সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপু,সাবেক ছাত্রনেতা এহসান কবির সবুজ,আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান বাবু,সাহারবাটি ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক,পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা,সাবেক ছাত্রলীগ জাকিয়া আল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ একটি বিক্ষোভ মিছিল বামুন্দি বাজারের বিভিন্ন প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে চুরির অপরাধে ৬ জনের কারাদন্ড
পরের খবর
গাংনীতে জামায়ের হাসুয়ার কোপে শাশুড়ির মৃত্যু

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান