Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
রকমারি

অসুস্থতা এড়াতে গরমে করণীয়

দ্বারা Prothom Rajdhani ১৫ জুলাই, ২০২২
১৫ জুলাই, ২০২২ 1783 দৃশ্যগুলি

প্রথম রাজধানী :

গুমোট গরমে হাঁসফাঁস করছে রাজধানীবাসী। বাইরে এলেই বৃষ্টির বদলে ঘামে ভিজে যাওয়ার অবস্থা! একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। প্রচণ্ড রোদ থেকে বাঁচতে রাজধানীর সড়কগুলোতে মানুষজনকে ছাতা মাথায় নিয়ে চলাচল করতে দেখা গেছে।

ঋতুর পরিবর্তনের কারণে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। অনেক মানুষ এখন সাধারণ সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। হিট স্ট্রোকেরও ঝুঁকি বাড়ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, ‘এসব অসুখের বেশিরভাগই ভাইরাসজনিত। লক্ষণভিত্তিক কিছু চিকিৎসা, এমনকি কোনো চিকিৎসা ছাড়াই এসব রোগ ভালো হয়। এজন্য কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। তবে, শুকনো কাশি কয়েক সপ্তাহ ভোগাতে পারে। ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ, এর সঙ্গে এন্টিহিস্টামিন খেতে হবে। গরম পানিতে গড়গড়া করতে হবে। গরম গরম চা বা গরম পানিতে আদা, মধু, লেবুর রস, তুলসি পাতার রস ইত্যাদি পান করলে উপকার পাওয়া যায়।’

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘এই গরমে একটি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়, যাকে বলে সিজনাল ফ্লু। এর জন্য আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। এটা কোনো মারাত্মক অসুখ নয়। জ্বরের জন্য প্যারাসিটামল, শরীর চুলকালে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, ক্যালামিন লোশন ইত্যাদি ব্যবহার করলেই হবে।’

তিনি বলেন, ‘এ সময়ে বাইরে যারা বের হন, তাদের বেশি করে বিশুদ্ধ পানি পান করতে হবে। রোদে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। কেউ ডায়রিয়ায় আক্রান্ত হলে স্যালাইন খেতে হবে। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না।’
সূত্র- মানবকন্ঠ



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
শিল্পকলা একাডেমিতে একাধিক পদে চাকরি, আবেদন ফি ২০০
পরের খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি

আরও পড়ুন

অ্যাজমার সমস্যা কমাতে সাহায্য করে যে ৫ খাবার

পবিত্র হজ আজ

অজ পলাশী দিবস

মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান