Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

ফেনসিডিল রাখার অভিযোগে এক ব্যক্তির কারাদন্ড

দ্বারা Prothom Rajdhani ১২ এপ্রিল, ২০২২
১২ এপ্রিল, ২০২২ 716 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি (১২.০৪.২২)
ফেনসিডিল রাখার অভিযোগে সাকেরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদ-সহ ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২য় আদালতের বিচারক রিপতী কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত সাকেরুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সাজাপ্রাপ্ত আসামি সাকেরুল ইসলাম (পলাতক) রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে।২০১৫ সালের ১৩ ডিসেম্বর মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর ক্যাম্প ইনচার্য ফজর আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার ভবানীপুর গ্রাম থেকে সাকেরুলকে আটক করা হয। এ সময় সাকেরুলের কাছ থেকে কার্টুন বোঝাই ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪ এর ২৫ বি (১)(বি) ধারায় গাংনী থানায় সাকেরুল ও রেজাউলকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। যার জি আর কেস নং ৩৩৪/১৫। স্পেশাল ট্রাইবুনাল নং ৮০/২০১৬। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ৫ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি সাকেরুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে ৫ বছরের সশ্রম কারাদ-দেশসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেন। মামলার অপর আসামি রেজাউল এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস ঘোষনা করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামি পক্ষে একেএম জিল্লুর রহমান কৌশলী ছিলেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
জেলা জামায়াত ইসলামীর আমির ও ওয়াার্ড কাউন্সিলর কারাগারে
পরের খবর
নির্মাধিন রাস্থা ৭ গ্রামের মানুষের দুর্ভোগ

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান