Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়হাইলাইট

মেহেরপুরে গত ৩ দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি।

দ্বারা Prothom Rajdhani ৫ ফেব্রুয়ারি, ২০২২
৫ ফেব্রুয়ারি, ২০২২ 660 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে গত ৩ দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মানুষের জনজীবন বিপর্যস্ত। ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গম,আলু,টমেটোসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন কৃষকরা। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি), আকাশে কালো মেঘ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃষ্টিপাত হয়েছে যা আজ শনিবার সকাল পর্যন্ত টানা বর্ষনে সড়ক ও মাঠে ময়দানে পানি জমে গেছে। থেমে থেমে মেঘের গর্জনে জানিয়ে দিয়েছে বর্ষার আমেজ। বৃষ্টির কারণে কাজে কর্মে বের হতে পারেননি কর্মজীবী ও দিনমজুর, নির্মান শ্রমিকরা ঘর থেকে বের হতে পারেননি। পথেঘাটে যানবাহন ও লোকজনের চলাচলও ছিল খুবই কম। বিপাকে পড়েছে দৈনিক আয়ের উপর নির্ভরশীল রিকশা, অটোভ্যান, পাখি ভ্যান, আলগামনসহ নিম্ন আয়ের মানুষেরা। অন্যদিকে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে আগাম গম চাষি, টমেটো চাষি ও আলু চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মেহেরপুর জেলার গাংনী উপজেলার হিন্দা গ্রামের আলু চাষি তৌহিদুর রহমান জানান, আড়াই বিঘা জমিতে আলু চাষ করেছি। বৃষ্টির পানি এখনও জমিতে জমে রয়েছে এর কারনে আলুতে পচন, স্পট ও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল মজিদ জানান, শীতের শেষে বসন্তে আগমনীতে হঠাৎ আষাঢ়ের বৃষ্টিতে দৈনন্দিন জীবনে নেমে এসেছে স্হবিরতা এবং এ বৃষ্টিতে আলু, টমেটো ও সরিষার ক্ষেতে ব্যাপক ক্ষতি হবে বলে আশংকায় রয়েছেন। গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের শমসের আলী জানান, মাঘের শেষে বৃষ্টির কারণে রাস্তায় রিকশা চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাছাড়া যাত্রী সংখ্যাও নেই বললেই চলে। সকাল থেকে বসে থাকলেও রাস্তায় মানুষের চলাচল একেবারেই নেই। গাংনী উপজেলার কাথুলী, সাহারবাটী, কাজিপুর, তেঁতুল বাড়িয়া ও শ্যামপুর ইউনিয়ন সরেজমিনে ঘুরে ফসলের ব্যাপক ক্ষতি পরিলক্ষিত হয়েছে। আগাম গম চাষিদের গম, সরিষা, ভুট্টা, টমেটো ও আলুসহ সবধরনের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গরিব পরিবারের অনেক বাড়ির টিনের চাল ও বেড়া উড়ে গেছে। তেঁতুল বাড়িয়া গ্রামের কৃষক আতাউর রহমান জানান, ৩ বিঘা জমিতে আগাম গমের আবাদ করেছি। গম দানাদার হওয়ার কারণে ঝড়ো বাতাসে তা মাটির সাথে নুইয়ে পড়েছে। কাজীপুরের টমেটো চাষি ফয়সাল জানান, টমেটো জমিতে এখনও পানি জমে রয়েছে। এতে করে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। একই গ্রামের দিনমজুর রহমত মিয়া বলেন, আলুর জমিতে কাজে এসেছিলাম, পানি জমে থাকায় কাজ বন্ধ, তাই ফিরে যাচ্ছি। মাইলমারী গ্রামের জনৈক চাষি জানান, গমের জমিতে প্রায় ৪০ ভাগ গম মাটিতে নুইয়ে পড়েছে। তবে কৃষি বিভাগ বলছে, যেহেতু বৃষ্টি থেমে গেছে। শনিবার রাতে নতুন করে বৃষ্টি না হলে তেমন একটা ক্ষতি হনেনা। হালকা বাতাসে কিছু জমির ফসল মাটিতে নুইয়ে পড়েছে, রোদ বেরুলে তা আবার স্বাভাবিকভাবে পূনরায় দাঁড়িয়ে যাবে। তবে কৃষকদের অনেকেই জানান, গত কয়েকদিনের শৈত্য প্রবাহ ও ৩ দিনের ঝড়ো হাওয়া এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যে ক্ষতি সাধিত হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব না। এমতবস্থায় সরকারি ভাবে কিছুটা ক্ষতি পূরণে সহায়তা করা হয় তাহলে কৃষকরা আবারও কৃষি কাজে লেগে থাকবে এবং লোকসানের হাত থেকে রক্ষা পাবে। এব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
শনিবার মেহেরপুরে নতুন করে  ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত
পরের খবর
গাংনী থানা পুলিশের অভিযানে ১০ টি বোমা উদ্ধার

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান