Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

ধানখােলা ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

দ্বারা Prothom Rajdhani ৯ জানুয়ারি, ২০২২
৯ জানুয়ারি, ২০২২ 425 দৃশ্যগুলি

গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়ন (ক) অঞ্চল কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ধানখােলা বাজার সংলগ্ন ধানখােলা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কৃষকলীগ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন ধানখােলা ইউনিয়ন (ক) অঞ্চল কৃষকলীগের আহবায়ক আব্দুল মজিদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এমএ খালেক।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।

জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরাে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক,গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাহারবাটী ইউপি সদস্য তহসিন আলী।

এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন,সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী,কৃষকলীগ নেতা বদরুল আলম বুদু,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,গাংনী পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দীন রিন্টু,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক।

এছাড়াও বক্তব্য রাখেন ধানখােলা ইউনিয়ন (ক) অঞ্চল ছাত্রলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আকাশ হােসেন,সাবেক ছাত্রলীগ নেতা ওবাইদুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস আলী,সাহারবাটী ইউনিয়ন কৃষকলীগের নব-নির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আকালীসহ ছাত্রলীগ আওয়ামী লীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে ধানখােলা ইউনিয়ন (ক) অঞ্চল কৃষকলীগের সভাপতি হিসাবে সাবেক ইউপি মেম্বর বশির উদ্দীন ও সাধারণ সম্পাদক হিসাবে ইউপি মেম্বর আবুল বাসারকে নির্বাচিত করা হয়।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে ব্যবসায়ীর ব্যাগ নিয়ে পালানোর সময় আটক
পরের খবর
আগামী কাল অরণি‘র পুরস্কার বিতরণ

আরও পড়ুন

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান