Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
অন্যান্যটপ নিউজস্থানীয়

গাংনী পৌরসভায় শীতে কাঁপে বস্ত্রহীন, মেয়র ঢাকায় তাই বিতরণ বন্ধ

দ্বারা Prothom Rajdhani ৫ জানুয়ারি, ২০২২
৫ জানুয়ারি, ২০২২ 623 দৃশ্যগুলি

 

আল আমিন. মেহেরপুর(গাংনী) :
গত এক সপ্তাহে আগে মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদে আসহয় দুস্থদের জন্য শীত বস্ত্র এসেছে। গাংনী পৌর মেয়র ঢাকায় আবস্থান করার কারনে সে সকল শীত বস্ত্র দুস্থ অসহায়দের মধ্যে বিতরণ বন্ধ রয়েছে।

মেহেরপুর জেলার পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গায় গত মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা যখন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস ঠিক সেই সময় গাংনী পৌরসভায়ও শীতের তীব্রতা বেড়েছে। শীতে কাঁপছে বস্ত্রহীন শীতার্ত মানুষ। এইসব শীতার্ত মানুষের পাশে নেই কেউ।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সরকারি শীতবস্ত্র কোথায়? প্রতি বছর বিভিন্ন সংগঠন,এম,পি,চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে এবং নিজ নিজ উদ্যেগে শীতবস্ত্র দান করলেও এ বছর প্রচন্ড শীতেও গাংনী পৌরসভায় শীতার্তদের পাশে এসে দাঁড়ায়নি কেউ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্য প্রবাহ বলে, ৬-৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে মাঝারি শৈত্য প্রবাহ বলে।আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্য প্রবাহ বলে। জানুয়ারির মাঝামাঝি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশংকা প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা।

এমতাবস্থায় গাংনীতে ডান্ডাজনিত কারনে শিশু সহ,বৃদ্ধরাও নিউমোনিয়া, পাতলা পায়খানা,বমি প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গাংনী পৌরসভায় অচিরেই এইসব শীত বস্ত্রহীন অসহায় মানুষের পাশে না দাঁড়ালে তাপমাত্রা যদি ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তাহলে ঘটবে চরম দুর্ভোগ ও প্রাণহানীর মত ঘটনা।তাই বিভিন্ন সংগঠন, রাজনীতিবিদ, সমাজসেবীদের প্রতি সচেতন মহলের দাবী ভোটের সময় যেভাবে জনগনের পাশে দাঁড়ায় সেইভাবে এখনি শীত বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ান।

গংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম জানান, গাংনী পৌরসভার শীতবস্ত্রের বরাদ্ধ এসেছে এক সপ্তাহ হলো। মেয়র সাহেব ঢাকায় থাকার কারনে দিতে বিলম্ব হচ্ছে। আশা করছি কালকেই বিতরন করতে পারব।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
প্রকল্প ভিত্তিক মেহেরপুরে জরুরী নিয়োগ
পরের খবর
১১ জেলায় নতুন জেলা প্রশাসক

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান