Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে গভীর রাতে কৃষকের ফসল কর্তনের অভিযোগ, ২–৩ লাখ টাকার ক্ষতি

দ্বারা Prothom Rajdhani ২৪ জানুয়ারি, ২০২৬
২৪ জানুয়ারি, ২০২৬ 341 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলায় গভীর রাতে এক কৃষকের আবাদি ফসল কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক মাসিকুল ইসলাম দাবি করেছেন, তার ফসলের প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের নদীর তীরবর্তী জমিতে।

মাসিকুল ইসলাম জানান, তার দেড় বিঘা জমিতে আবাদ করা তুলা, রসুন, গম ও আড়ল গাছ কেটে নষ্ট করা হয়েছে। শনিবার সকালে মাঠে গিয়ে তিনি ফসলের ক্ষতি দেখেন এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে অভিযোগ করেন। তিনি অভিযুক্ত করেছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের উসমান আলী ও দবির মণ্ডলের তিন ছেলে—মইদ্দিন, আতাউর ও আক্কাসকে। তবে তিনি জানান, পূর্বে অভিযুক্তদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না।

ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “আমি একজন গরিব কৃষক। অনেক কষ্টে ফসল আবাদ করেছি। কোনো কারণ ছাড়াই এমন ক্ষতি করা হলো। আমি চাই প্রশাসন দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।”

স্থানীয় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, কৃষকের ফসল নষ্টের মতো ঘটনায় যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দোষীদের যথাযথ শাস্তি প্রদানের মাধ্যমে কৃষকের ন্যায্য অধিকারের নিশ্চয়তা দেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন
পরের খবর
শেরপুরে হামলার প্রতিবাদে মেহেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

আরও পড়ুন

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান