Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দ্বারা Prothom Rajdhani ২০ জানুয়ারি, ২০২৬
২০ জানুয়ারি, ২০২৬ 204 দৃশ্যগুলি

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলা শহরের একাডেমি মোড় এলাকায় একটি পরিত্যক্ত অফিস ভবন থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (সকাল) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, একাডেমি মোড়সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ডের পেছনে অবস্থিত পরিত্যক্ত ভবনটি থেকে মঙ্গলবার সকাল থেকেই তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধে সন্দেহ হলে স্থানীয় পথচারী ও এলাকাবাসী ভবনটির ভেতরে প্রবেশ করে দ্বিতীয় তলার একটি কক্ষে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে চুয়াডাঙ্গা সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, মরদেহটি ভবনের একটি কক্ষের মেঝেতে শোয়ানো অবস্থায় ছিল। দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহে পচন ধরে এবং শরীরের বিভিন্ন অংশ বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটির মৃত্যু অন্তত তিন থেকে চার দিন আগে হয়েছে। সতর্কতার সঙ্গে বিশেষ প্লাস্টিকে মুড়িয়ে মরদেহটি ভবন থেকে নিচে নামানো হয়।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, আশপাশের থানা ও নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চুয়াডাঙ্গা সদর থানার এক কর্মকর্তা জানান, পরিত্যক্ত ও নির্জন ভবনে ওই যুবক কীভাবে পৌঁছালেন এবং তার মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড—তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে ফার্মেসিতে ভ্রাম্যমাণ অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা
পরের খবর
মেহেরপুরে সংসদ নির্বাচন ও গন ভোট প্রচারের রিকশার উদ্বোধন

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান